চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-ম্যানসিটি মহারণ দেখতে বিকেলে খেলে জয়ী নাদাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৬ অপরাহ্ণ ০৫, মে ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
নাদাল টেনিস খেলোয়াড় জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদ্রিদ ওপেনে সার্বিয়া ও মন্টেনেগ্রোর মিওমির কেকমানভিচকে সরাসরি সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে উঠে গেছেন পাঁজরের চোট সেরে ফেরা রাফায়েল নাদাল।

বুধবার আরন্তক্সা সানচে স্টেডিয়ামে প্রথম সেটে প্রতিপক্ষকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দেন নাদাল। পরের সেটে কেকমানভিচ হাড্ডাহাড্ডি লড়াই করলেও ৭-৬ (৭-৪) ব্যবধানে হেরে বিদায় নেন।

প্রায় দুই ঘণ্টা চলে খেলা। বিকেলেই খেলতে চেয়েছিলেন ছেলেদের এককের র‍্যাঙ্কিংয়ে চারে থাকা স্প্যানিশ তারকা। কারণ এদিন স্থানীয় সময় রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ছিল চ্যাম্পিয়ন্স লিগের রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সেমিফাইনাল। মাদ্রিদ ভক্ত নাদাল ম্যাচটি দেখার জন্য বিকেলেই কোর্টে নামতে চান বলে টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছে।

Banglabid

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাদালের কথাতেও উঠে এসেছে রিয়াল-ম্যানসিটি লড়াই দেখতে তিনি কতটা তাড়াহুড়ো করছিলেন। হাসিমুখে বলেন, ‘হ্যাঁ, সেখানে (বার্নাব্যু) একটি দর্শনীয় পরিস্থিতি হতে চলেছে। আমি একটু আগে পৌঁছাতে চাই। তবে বেশ ভালোভাবে প্রশ্নের উত্তর দিচ্ছি এবং আপনাদের সঙ্গে তা সুবিচারের জন্য যথেষ্ট মনে করি।’

চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতে রেকর্ড ২১ গ্র্যান্ড স্লামের মালিক বনে গেছেন নাদাল। চোটের কারণে পরে ৪৫ দিন কোর্টের বাইরে ছিলেন। মাদ্রিদ ওপেন দিয়ে আবারও র‍্যাকেট হাতে ফিরেছেন ৩৫ বর্ষী কিংবদন্তি।

‘চোট থেকে ফিরে আমার সেরা ফর্ম পেতে সবসময় অনেক ম্যাচ খেলতে হবে। আত্মবিশ্বাস পাওয়ার জন্য জয়টা খুবই গুরুত্বপূর্ণ।’

Reneta

‘আমার প্রস্তুতির কোনো অস্তিত্বই নেই। শুরুতে দারুণ কিছু আশা করতে পারবেন না। প্রথম সেট খুব ভালো ছিল। দ্বিতীয় সেটটি খারাপ সেট বলে মনে করি না। তবে যেমন বলছি, যখন প্রতিযোগিতা ছাড়াই দীর্ঘ সময় (কোর্টে) কাটাচ্ছেন, তখন স্বাভাবিকভাবে ম্যাচে উত্থান-পতন থাকবে। কারণ ছন্দ ফিরে পেতে লড়তে হয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাদালমাদ্রিদ ওপেনম্যানসিটিরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আনচেলত্তির ইতিহাস, গার্দিওলার হতাশার রেকর্ড

পরবর্তী

রুশ গণমাধ্যম ও সংশ্লিষ্ট ৬৩ ব্যাক্তির বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

পরবর্তী
রাশিয়ার RT টেলিভিশন ভ্যান মস্কোতে লাল স্কয়ার এর সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রুশ গণমাধ্যম ও সংশ্লিষ্ট ৬৩ ব্যাক্তির বিরুদ্ধে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

কৃষিমন্ত্রী-ঐক্যফ্রন্ট-কূটনীতিকদের-বিভ্রান্ত

ঈদের পরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হতে পারে: কৃষিমন্ত্রী

সর্বশেষ

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT