চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল-পিএসজির সিংহাসনের লড়াই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৩ পূর্বাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

অনেক অপেক্ষার ম্যাচ। যে ম্যাচের জন্য উন্মুখ হয়ে অপেক্ষায় আছে পুরো ফুটবল দুনিয়া। যেখানে দুই দলই সমানে সমান। কেউ কাউকে একচুল ছাড় দিতে রাজি নয়। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর এমনই লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ।

ইতিহাস ও পরিসংখ্যানে দুই দলের মধ্যে বিশাল ব্যবধান থাকলেও সাম্প্রতিক সময়টা অবশ্য ভিন্ন। দুই দলেই রয়েছে সময়ের অন্যতম সেরা দুই তারকা। লড়াইটা যে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণেরও। রিয়ালের হয়ে মাঠে নামবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ক্রিস্টিয়ানো রোনালদো, আর পিএসজিতে আছেন বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় নেইমার।

চ্যাম্পিয়ন্স লিগকে অনেকটা নিজেদের সম্পদ বানিয়ে ফেলেছে রিয়াল। আগের দুই আসরসহ সর্বশেষ চার আসরের তিনটি শিরোপা জিতেছে মাদ্রিদ জায়ান্টরা। সব মিলিয়ে শিরোপা জয়ে তাদের চেয়ে বাকিরা বেশ পিছিয়েই। এটি রিয়ালের ১৩তম শিরোপার পথে যাত্রা।

তবে মহাগুরুত্বপূর্ণ এ লড়াইয়ের আগে ঠিক স্বস্তি নেই রিয়াল শিবিরে। এ মৌসুমে রিয়ালের জন্য বার্নাব্যু নিজেই যেন হন্তারকের ভূমিকায় নেমেছে। ঘরের মাঠে একের পর এক ম্যাচে ধাক্কা খেয়েছে রিয়াল। এ মাঠে হেরেই কোপা দেল রের কোয়ার্টারে থেমে গেছে জিদানের দল। লা লিগার ম্যাচেও এ মাঠে সুবিধা করতে পারেনি তারা। তাই বার্নাব্যুর তিক্ত অভিজ্ঞতা পিএসজিকে হারিয়েই ভুলতে চাইবে ‘লস ব্লাঙ্কোস’রা। পাশাপাশি এ ম্যাচের ওপর নির্ভর করছে রিয়ালের কোচ হিসেবে জিদানের ভবিষ্যৎও।

কোচের মত খুব একটা স্বস্তিতে রোনালদোরও। তবে সর্বশেষ ম্যাচে হ্যাটট্রিক দিয়েই পিএসজি প্রস্তুতি সেরেছেন ‘সিআর সেভেন’। আর চ্যাম্পিয়ন্স লিগে তো রোনালদো রীতিমত ‘গোল্ডেন বয়’।

পিএসজির জন্য রিয়ালের চেয়ে যোগ্যতম জবাব আর কী হতে পারে! ইউরোপসেরা হওয়ার লক্ষ্যেই অন্যতম সেরা এক খেলোয়াড়কে উড়িয়ে এনেছে তারা। তাও অবিশ্বাস্য দামে। ২২২ মিলিয়ন ইউরো মূল্যের নেইমারের এবার সব হিসাব বুঝিয়ে দেয়ার পালা। সেরা হওয়ার পথে প্রতিযোগিতার সবচেয়ে সফল দলটিকেই পাচ্ছে তারা। এখান থেকেই হয়তো ইতিহাসটা একটু নতুনভাবেই লিখতে চাইবে তারা।

মূর্তিকারিগর

পিএসজিকে আশা জাগাচ্ছে নেইমারদের ফর্ম। যোগ দেয়ার পর থেকে দুরন্তগতিতে এগিয়ে চলেছেন নেইমার। এখন পর্যন্ত গোল করেছেন ৬টি, তার সমান গোল করেছেন কাভানিও। আর এমবাপ্পের গোল সংখ্যা ৪টি। রিয়ালকে নিরাশ করতে এখন প্রস্তুত এ ত্রয়ী। তবে বার্নাব্যুতে সেরা ছন্দের রিয়াল ফিরে এলে কাজটা বেশ কঠিনই হবে উনাই এমেরির শিষ্যদের জন্য।

পরিসংখ্যান বিচারে রিয়াল বহুদিন ধরেই ইউরোপ সেরার সিংহাসনটা নিজেদের দখলে রেখেছে। তাই তাদের লড়াই সিংহাসন ধরে রাখার। আর পিএসজি চাচ্ছে রিয়ালকে হটিয়ে সেই সিংহাসন দখল করতে।

শেষ ষোলোয় আরেক লড়াইয়ে রাতে পর্তুগিজ দল এফসি পোর্তোর মাঠে আতিথ্য নিতে যাবে ইংলিশ জায়ান্ট লিভারপুল। ইউরোপের মঞ্চে মাঠে নামার আগে প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে ২-০ গোলে হারিয়ে প্রস্তুতিটা দারুণভাবে সেরে রেখেছে ইয়ুর্গেন ক্লোপের দল।

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগপিএসজিরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনতে যাচ্ছে পুলিশ

পরবর্তী

টুইটারে জনপ্রিয়তা পাচ্ছে ওবামার ভুয়া ছবি

পরবর্তী

টুইটারে জনপ্রিয়তা পাচ্ছে ওবামার ভুয়া ছবি

'এখনকার ভালোবাসা কেমন যেন আসে আর যায়!’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ক্ষতিকর ৩১ অবৈধ অ্যাপ, লেনদেন না করতে সতর্কবার্তা

আগস্ট ২৯, ২০২৬

ইমরান হাশমি অসুস্থ, রক্ত পরীক্ষায় মিলল ভয় ধরানো তথ্য

আগস্ট ২৯, ২০২৬

শেষদিকের গোলে ঘরের মাঠে হার এড়াল লিভারপুল

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুল্লাহ ও মহাসচিব নাজমুল

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘কুরআন-হাদিসের নাম নিয়ে নিজের ইচ্ছামতো ব্যাখ্যা দেওয়া দ্বীনের খেদমত নয়’

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT