চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াল ছাড়ার সিদ্ধান্তে ‘অটল’ রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ণ ০৭, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

এই গ্রীষ্মেই রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়তে চান। এবং সেই সিদ্ধান্তে তিনি ‘অটল’। পর্তুগালের প্রভাবশালী সংবাদমাধ্যম ডিয়ারিও রেকর্ড এমন খবর দিয়েছে।

রিয়ালের সঙ্গে রোনালদোর চুক্তি ২০২১ সালের জুন পর্যন্ত।

ডিয়ারিও রেকর্ড তাদের খবরে দাবি করছে, রোনালদো শুধুমাত্র টাকার জন্য রিয়াল ছাড়তে চান না, এর পেছনে অন্য কারণও আছে।

Banglabid

টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর রোনালদো রিয়াল ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে কোন ক্লাবে যেতে চান সেটি এখনো অস্পষ্ট।

স্প্যানিশ দৈনিক এএস’ও জানাচ্ছে, রোনালদো রিয়াল ছাড়ার ব্যাপারে বদ্ধপরিকর। তার এজেন্ট মঙ্গলবার নাকি রিয়াল কর্মকর্তাদের সঙ্গে দেখাও করেছেন।

এর আগে জানুয়ারিতে রোনালদোর ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ইএসপিএন ফুটবল জানায়, নতুন চুক্তিতে রিয়াল দেরি করায় তিনি ক্লাব ছাড়ার কথা ভাবছেন।

Reneta

নেইমার পিএসজিতে যাওয়ার পর বার্সা মেসির বেতন বাড়ায়। যার কারণে মেসির সঙ্গে রোনালদোর আয়ের ব্যবধান বাড়তে থাকে।

মেসির বার্ষিক আয় এখন ১১১ মিলিয়ন ইউএস ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯৩৫ কোটি ২৭৮ লাখ ৫ হাজার ৭৯৫ টাকা! সেখানে রোনালদোর আয় ১০৮ মিলিয়ন ইউএস ডলার বা ৯০৯ কোটি ৬৫ লাখ ৭ হাজার ২৬২ টাকা।

রোনালদো ২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগ দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পানীয় রেসিপি: ম্যাঙ্গো জুস

পরবর্তী

রনির বোধোদয়

পরবর্তী

রনির বোধোদয়

সফটওয়্যার আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব

সর্বশেষ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা

আগস্ট ২২, ২০২৬

‘আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন খালেদা জিয়া’

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

আগস্ট ২২, ২০২৬

রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার স্মৃতিসৌধে মির্জা ফখরুল, বীর শহীদদের প্রতি শ্রদ্ধা

আগস্ট ২২, ২০২৬

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT