চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়াদে রইলো আশা

অমৃত মলঙ্গী অমৃত মলঙ্গী
১২:০৬ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ড্রেসিংরুমের কাঁচের ওপারে মলিন একটা মুখ। মাঠে লড়ছে আরেকটা দেহ। দুজনে দুজনের আত্মীয়। একজন প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর পঞ্চমদিন দলকে বিপদে রেখে ফিরেছেন। আরেকজন অর্ধশতক তুলে নিয়ে সাব্বিরের সঙ্গে লাঞ্চে গেছেন। মুশফিকুর রহীম ও মাহমুদউল্লাহ রিয়াদ।

রিয়াদ এদিন অর্ধশতকে পৌঁছান ১১৫ বলে। বাংলাদেশের সংগ্রহ ২০২। দিনের খেলা বাকী ৫৮ ওভার। রিয়াদ টানা ১০ ইনিংস পর অর্ধশতকের দেখা পেলেন। সর্বশেষ ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৬৭ রান করেছিলেন। বাকিগুলোতে আউট হয়েছেন ১০ থেকে ৪০’র ভেতর।

কোহলি পঞ্চমদিন সকালেও শুরু থেকে আক্রমণাত্মক ফিল্ডিং সাজান। লেগ-অফ দুই শর্টে চারজনকে রেখে জাদেজাকে দিয়ে দিন শুরু করান। ওই ওভারটা পার করলেও জাদেজার পরের ওভারে থাকতে পারেননি সাকিব (২২)। মাত্র এক রান যোগ করে ফিরে যান। পরে তাকে অনুসরণ করেন মুশফিক। ব্যক্তিগত ২৩ রানে অশ্বিনের বলে উইকেট ছুঁড়ে আসেন অধিনায়ক। রোববার প্রথমবারের মতো বোলিংয়ে আসা রবিচন্দ্রন অশ্বিনকে উড়িয়ে খেলার চেষ্টায় মিডঅফে রবীন্দ্র জাদেজাকে সহজ ক্যাচ দেন তিনি।

সকাল থেকে স্পিনাররা বেশ টার্ন পাচ্ছেন। সাকিব যে বলে আউট হয়েছেন তাতে বিশেষ কিছু করার ছিল সামান্যই। অফসাইডে পিচ করে চকিতে ভেতরে ঢোকে বল। ‘বিভ্রান্ত’ সাকিব নিচু করে ব্যাট দেন। বল লাগে গ্লাভসে। তারপর থাই ছুঁয়ে লেগ স্লিপে।

হাতে ৭ উইকেট আর একটা দিন। টার্গেট ৩৫৬। এমন সমীকরণ সামনে রেখে সকাল শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে সাকিব-মুশফিককে হারিয়ে কতটা পথ পার হওয়া যাবে তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।

এর আগে ভারত প্রথম ইনিংসে ৬৮৭ রান তোলার পর ‘ডিক্লেয়ার’ করে। জবাব দিতে নেমে বাংলাদেশ শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায়। পরে সাকিব-মুশফিক ১০৭ রানের জুটি গড়লে কিছুটা স্বস্তি ফেরে। এরপর মিরাজকে নিয়ে টাইগার দলপতি নিরাপদে দিন পার করেন। কিন্তু চতুর্থ দিন সেই ছন্দ আর ধরে রাখতে পারেননি।

শনিবার শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে তামিম (৩) দলীয় ১১ রানে ফিরে যান। সৌম্য ব্যক্তিগত ৪২ রানে বিদায় নেয়ার সময় দলকে রেখে যান ৭১ রানে। যেভাবে খেলছিলেন তাতে দিন পার করা অসম্ভব মনে হচ্ছিল না। কিন্তু ‘ক্ষণিকের ভুলে’ বিপদে পড়েন। মুমিনুলও (২৭) অশ্বিনের সামনে দাঁড়াতে পারেননি। একটি বল ব্যাকফুটে খেলতে যেয়েই শর্ট স্লিপে ধরা পড়েন। সাকিব ২২ ও মুশফিক থেমেছেন ২৩ রানে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কৈলাশ সত্যার্থীর চুরি যাওয়া নোবেলের খোঁজ মিলল

পরবর্তী

বিচার নয়, শুধু গান শুনলেন সুবর্ণা মুস্তাফা

পরবর্তী

বিচার নয়, শুধু গান শুনলেন সুবর্ণা মুস্তাফা

সারা যাকের

মহান একুশে পদক পেয়ে আমি গর্বিত: সারা যাকের

সর্বশেষ

জোড়া সেঞ্চুরিতে গিলদের জয় ঠেকিয়ে দিলেন দিনুশা, সিরিজ জিতেছে ভারতই

আগস্ট ২৭, ২০২৬
হাস্যোজ্জ্বল নারী পোশাক ও গহনা পরিহিত, সুন্দর হাসি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের বিখ্যাত চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’, উচ্ছ্বসিত বাঁধন

আগস্ট ২৭, ২০২৬

সংবাদ সম্মেলনে আসেননি কোচ-খেলোয়াড়, ম্যানেজার নিলেন ‘দায়’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংসদে সরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (সংগৃহীত)।

শাহবাগে বক্তব্য দেওয়া আর সংসদে বক্তব্য দেওয়া এক কথা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২৭, ২০২৬

২২ হাজার কোটি রুপির ঋণ কমে ৬.৫ কোটিতে, যা জানা গেল

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT