চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের রক্তক্ষরণ বন্ধ হল, কিন্তু রোনালদোর?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জিরোনা ও টটেনহ্যামের বিপক্ষে টানা দুই হারের পর লাস পালমাসের বিপক্ষে রিয়ালকে পাওয়া গেল রিয়ালের মত করেই। জিনেদিন জিদানের দল সান্টিয়াগো বার্নাব্যুতে পালমাসকে পিষে দিয়ে ম্যাচ জিতল ৩-০ গোলে। এই জয়ে রিয়ালের রক্তক্ষরণ বন্ধ হল, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর ? হ্যাঁ সিআর সেভেনের জন্য এটি আরও একটি কঠিন সন্ধ্যা ছিল।

রিয়ালের হয়ে প্রথম গোলটি করেন কাসেমিরো। ব্যবধান দ্বিগুণ করেন মার্কো আসেনসিও। আর তৃতীয় গোলটি ইসকোর। এই গোলের দুরন্ত অ্যাসিস্টটা রোনালদোর। পালমাসের জালে বল জড়ানোর পর সতীর্থরা যখন আগুনে উদযাপন করছিলেন, নিজের হাসির বাঁধটা ভাঙতে পারেননি পর্তুগিজ সুপারস্টার।

চলতি মৌসুমের সব প্রতিযোগিতায় লা লিগার খেলোয়াড়দের মধ্যে বক্সের বাইরে থেকে সবচেয়ে বেশি গোল করেছেন অ্যাসেনসিও। মোট চারটি গোল করেছেন এই স্প্যানিশ তারকা। যেখানে রোনালদো এই জায়গা থেকে তো নয়ই, গোলও করতে পারেনি ভেতর থেকেও।

Banglabid

এই মৌসুমে লা লিগার সাত ম্যাচে একটি মাত্র গোল পেয়েছেন রোনালদো। সেটি গেটাফের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে। ওই ম্যাচেও ‘ক্ষমার অযোগ্য’ মিস করেছিলেন রোনালদো। মিস করলেন ঘরের মাঠে লাস পালমাসের বিপক্ষেও। পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর নিজেকে যেন খুঁজেই পাচ্ছেন না ফিফার বর্ষসেরা তারকা।

রোনালদোর বড় সমস্যা যেটি চোখে পড়ছে, সেটা গোলমুখে। চলতি মৌসুমে লা লিগায় ৪৮টি শট নিয়ে গোল করতে পেরেছেন মাত্র একটিতে। অথচ তার প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ৬৯ শটে গোল করেছেন ১২টি।

লাস পালমাস ম্যাচের প্রথমার্ধে রোনালদোকে দেখে মনে হয়েছে হতাশায় চেষ্টা করার ইচ্ছা অনেকটাই হারিয়ে ফেলেছেন। কিন্তু দ্বিতীয়ার্ধে তিনি বেশ কিছু ভাল চেষ্টা করেছিলেন। কিন্তু সেগুলোও ভুল শটে পরিণতি পায়নি। দুটি ফ্রি-কিক তো আবার দেওয়ালে লাগিয়েছেন। মোট আটটি শট নিয়েও শেষ পর্যন্ত গোলশূন্য। অন্য কোন দিন হলে এই খেলা খেলেই হ্যাটট্রিক নিয়ে মাঠ ছাড়তেন রোনালদো।

Reneta

রোনালদোর ব্যর্থতার দিনে গোল পাননি করিম বেনজেমাও। রিয়াল সম্প্রতি এটা প্রমাণ করেছে যে, তাদের প্রধান দুই স্ট্রাইকার আপাতত সম্পূর্ণ ব্যর্থ।

তবে লা লিগায় অচেনা রোনালদো কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে গোল পাচ্ছেন নিয়মিত। লিগ পর্বের চার ম্যাচে ৬ গোল করে এখনও পর্যন্ত আসরের শীর্ষ গোলদাতা তিনিই। তবে মাদ্রিদের হয়ে তাকে এই ফর্মটা অবশ্যই লা লিগায় রূপান্তর করতে হবে।

জিনেদিনের জন্য জয়ের ধারায় ফেরাটা সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং এখন দলের আহত খেলোয়াড়রা ( দানি কারভাহাল, কেলর নাভাস এবং গ্যারেথ বেল) আন্তর্জাতিক বিরতিতে যাতে ফিটনেস ফিরে পায় তিনি সে আশাই করছেন। এই বিরতির পরই আবার মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকোর বিপক্ষে লা লিগায় মাঠে নামবে রিয়াল।

সেই সঙ্গে জিদান এটাও আশা করছেন, রোনালদো তার সাম্প্রতিক গোল খরা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করবেন। কারণ পর্তুগিজ তারকা ৬৩০ মিনিট মাঠে থেকে লিগে মাত্র একটি গোল করেছেন। তাই ১৯ নভেম্বর ডার্বিতে গোলে ফেরাটা তার জন্য একটি চমৎকার সময় হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোরিয়াল মাদ্রিদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলিউড ভুবনে ব্যাপক জনপ্রিয় ‘থর: রাগনারক’

পরবর্তী

অভিজিৎ হত্যায় ‘জড়িত জঙ্গি’ সোহেল গ্রেপ্তার

পরবর্তী
অভিজিৎ রায়

অভিজিৎ হত্যায় ‘জড়িত জঙ্গি’ সোহেল গ্রেপ্তার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সমালোচনার মুখে এয়ারপোর্ট রোডে গাছ কাটা বন্ধ

সর্বশেষ

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরে আদালতের নির্দেশ

আগস্ট ১৮, ২০২৬

দেশে সারের সংকট নেই: কৃষিমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT