চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিমান্ডে ‘রহস্য ঘেরা’ আরাকান আর্মি নেতা রেনিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

পুলিশের হাতে আটক হওয়ার আগে আত্নগোপনে থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বাংলাদেশ সরকার বিরোধী পোষ্ট আর ভিডিও আপলোড করে যাচ্ছিলেন মিয়ানমারের আরাকান আর্মি নেতা ডাঃ রেনিন সো। রহস্য ঘেরা রেনিনকে সন্ত্রাস দমন আইনের মামলায় আটক দেখিয়ে আদালতে হাজির করে রিমান্ড চাইলে রাঙ্গামাটি ম্যাজিস্ট্রেট আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মঙ্গলবার মধ্যরাতে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ইসলামপুর জামতলা আদর্শ নতুন পাড়া থেকে তাকে আটক করা হয়। রাজস্থলী থানার ওসি ওহিদুল্লাহ সরকার জানিয়েছেন, সন্ত্রাস দমন আইনে মামলার পাশাপাশি তার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা রাখার দায়ে বিশেষ ক্ষমতা আইনের আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও বিজিবি যৌথ অভিযানে গভীর রাতে তাকে আটক করে তার কাছ থেকে একটি ল্যাপটপ, ৪১ হাজার ১২০ ভারতীয় মুদ্রা, নেদারল্যান্ড পাসর্পোট, ১টি আইডি কার্ড ও ৬টি ক্রেডিট কার্ড পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে গত ২৬ আগষ্ট বান্দরবানে যৌথবাহিনীর সাথে আরাকান আর্মির যে সংঘর্ষ হয়েছিলো, তার পর থেকেই রেনিন রাঙ্গামাটিতে আত্নগোপন করে ছিলো। সেসময় রেনিনের বাসায় অভিযান চালিয়ে রেনিনের সহযোগী অংনু উয়াং রাখাইনকে আটক করা হয়েছিলো। উদ্ধার করা হয়েছিলো ২টি ঘোড়াসহ আরাকান আর্মির পোশাক তৈরির ৩০ গজ কাপড়, তিনটি ল্যাপটপ ও তিনটি ক্যামেরা।

আরাকান আর্মি মিয়ানমারের একটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী সংগঠন। দ্য আরাকান আর্মি, যাদের সংক্ষিপ্ত কোড ‘এএ’।

বৌদ্ধ বিদ্রোহী এই সংগঠনটি চীনের উত্তর-পূর্ব ও মিয়ানমারের সর্ব উত্তরে বাংলাদেশ সীমান্তের কাছে কাচিন রাজ্যের স্বাধীনতার জন্য সরকারি বাহিনীর সঙ্গে যুদ্ধ করছে। এদের মূল অবস্থান কাচিন রাজ্যের আরাকানে।

২০০৯ সালের ১০ এপ্রিল সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। ২০১২ সালে এক ঘোষণায় আরাকান আর্মি দাবি করে আরাকানে তাদের ৪০০-৫০০ সদস্য রয়েছে।

ট্যাগ: আরাকান আর্মি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিরাপত্তা নিয়ে বিদেশী বিনিয়োগকারীদের উদ্বেগ কম

পরবর্তী

ধোনির ব্যাটে হারের লজ্জা এড়িয়ে সমতায় ভারত

পরবর্তী

ধোনির ব্যাটে হারের লজ্জা এড়িয়ে সমতায় ভারত

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ২০

সর্বশেষ

‘যথেষ্ট হয়েছে, এবার পরিবর্তন’— ইনফান্তিনোর প্রতি সাবেকদের ক্ষোভের আগুন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ (সংগৃহীত)।

নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট বাতিল করা হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

মেঘনা নদীর পানি শোধন প্রকল্পে ডেনমার্কের সহায়তা: প্রতিদিন মিলবে ৯৫ কোটি লিটার পানি

আগস্ট ২৫, ২০২৬

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT