চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তা নিয়ে বিদেশী বিনিয়োগকারীদের উদ্বেগ কম

রোকসানা আমিন রোকসানা আমিন
৯:২০ পূর্বাহ্ণ ১৪, অক্টোবর ২০১৫
অর্থনীতি
A A

স্বচ্ছতা, আমলাতান্ত্রিক জটিলতা ও নীতির সঠিক বাস্তবায়নের অভাবে বিদেশী বিনিয়োগ আটকে আছে বলে বিদেশী বিনিয়োগকারীরা অভিযোগ করেছেন। তবে বর্তমান প্রেক্ষাপটে নিরাপত্তা ঝুঁকি নিয়ে তাদের খুব বেশি অভিযোগ নেই। বিদেশী বিনিয়োগ বাড়াতে একটি সমস্যা সমাধান সংস্থা গঠনের সুপারিশ করেছেন তারা।

বিদেশী বিনিয়োগের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ব্র্যাক সেন্টারে গোলটেবিলের আয়োজন করে ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) এবং প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড, সিটিসেল।

সিটিসেলের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহবুব চৌধুরী বলেন, যারা বাংলাদেশে বিনিয়োগ করতে আসতে চান তারা অনেক বেশি আস্থা পাবেন যদি বর্তমান বিনিয়োগকারীরা তাদের নিশ্চয়তা দেন যে, বাংলাদেশ বিনিয়োগের জন্য খুবই সম্ভাবনাপূর্ণ।

সেখানে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদেশী বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন বিদেশী বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ’র সভাপতি মাহবুবুর রহমান মনে করেন, রেগুলেটরি কর্তৃপক্ষের উচিৎ তাদের চিন্তাধারায় পরিবর্তন এনে কাজ করা, যেনো তা দেশী-বিদেশী সব বিনিয়োগের পক্ষেই যায়।

ফরেন ইনভেস্টার্স চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রুপালী চৌধুরী বলেন, আমলা এবং ব্যবসায়ীদের মধ্যে সবসময়ই একটা অবিশ্বাস কাজ করে। মুনাফা অর্জন কোনো অপরাধ নয়। আইন মেনে বৈধ উপায়ে যদি মুনাফা অর্জন করা হয় তবে এই অবিশ্বাস দূর হবে বলে মনে করেন তিনি।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-র অতিরিক্ত গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, যতক্ষণ সাপ্লাই চেইন এবং অবকাঠামো তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত ছোট ছোট বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে খুব বেশি আগ্রহী হবেন না।

বিদেশী বিনিয়োগের সমস্যা সমাধানের আশ্বাসসহ বেশ কিছু পদক্ষেপের কথা তুলে ধরেন সরকারি প্রতিনিধিরা। বিদেশী বিনিয়োগে কোনো ধরণের বিধিনিষেধ বা সমস্যা রয়েছে বলে মনে করেন না বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. কে. সুর চৌধুরী। বর্তমানে সৃষ্ট বাধাগুলো বিনিয়োগকারীরা নিজেদের সুরক্ষার জন্য তৈরি করছেন, নাকি দেশের সুরক্ষার জন্য, তা স্পষ্ট নয়।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পরাগ জানান, সরকারী এবং বেসরকারী ক্ষেত্রসমূহকে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে তুলে ধরার উদ্দেশ্যে একসঙ্গে কাজ করতে হবে।

২০১৪ সালে বিদেশী বিনিয়োগের পরিমাণ ছিল ১.৫ বিলিয়ন ডলার যা গতবারের চেয়ে ৪.৫ শতাংশ কম। গোলটেবিল আয়োজনের মিডিয়া পার্টনার ছিলো সমকাল, নিউএজ এবং চ্যানেল আই।

ট্যাগ: চ্যানেল আইবিদেশী বিনিয়োগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকার পক্ষে পাকিস্তানীদের শেষ চেষ্টা

পরবর্তী

রিমান্ডে ‘রহস্য ঘেরা’ আরাকান আর্মি নেতা রেনিন

পরবর্তী

রিমান্ডে 'রহস্য ঘেরা' আরাকান আর্মি নেতা রেনিন

ধোনির ব্যাটে হারের লজ্জা এড়িয়ে সমতায় ভারত

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT