চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রায় ঘোষণার ৬ মাসের মধ্যে বিচারপতির সই বাধ্যতামূলক

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৬:৪৬ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০১৬
অন্যান্য, আদালত
A A

কোড অব কন্ডাক্ট মেনে বিচারপতিরা কি করতে পারবেন কি পারবেন না সে বিষয়ে একটি মামলায় রায়ের মাধ্যমে ৪০ দফা নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ। এতে ব্যতিক্রম মামলা ছাড়া অন্যান্য মামলার রায় ঘোষণার ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর দিতে বলেছেন আপিল বিভাগ।

রায়ে আদালতের মর্যাদা রক্ষায় বিচারপতিদের সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে বলা হয়েছে।

হাইকোর্ট বিভাগের সাবেক অতিরিক্ত বিচারপতি সৈয়দ সাহিদুর রহমানকে অপসারণ করা নিয়ে দেওয়া রায়ে উচ্চ আদালতের বিচারপতিদের জন্য করা কোড অব কন্ডাক্ট মেনে চলতে ৪০ দফা নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ। রায়ে আদালত বলেছেন, বিচার বিভাগের মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় বিচারপতিদের সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিতে বলা হয়েছে।

Banglabid

‘সংবিধান ও আইন মেনে এমনভাবে চলবেন যাতে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বজায় থাকে। বিচারকরা পারিবারিক বা সামাজিক এমন কোনো সম্পর্ক রাখবেন না যার প্রভাব রায়ে পরতে পারে।’

রায় কত দিনে লেখা হবে এ নিয়ে চলমান বিতর্কের মধ্যে সে নির্দেশনাও দিয়েছেন আপিল বিভাগ। এতে বলা হয়েছে বিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করে রায় ও আদেশ ঘোষণা করা এবং ব্যতিক্রম মামলা ছাড়া অন্যান্য মামলার রায় ঘোষণার ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করতে হবে।

এছাড়া বিচারাধীন মামলা নিয়ে উন্মুক্ত মন্তব্য করা থেকে বিরত থাকতেও বলা হয়েছে। বিচার সংশ্লিষ্ট বিষয় বা রাজনৈতিক কোনো বিষয়ে বিতর্কে বা মতামত না দিতে বিচারকদের বলেছেন আদালত। প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবসায় নিজেকে যুক্ত না করা এমনকি দেশে বা বিদেশে রাজনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোরও নির্দেশনা দেওয়া হয়েছে।

Reneta

প্রধান বিচারপতি চাইলে বিচারপতিরা তাদের সম্পত্তির হিসাব দিবেন সে কথা ও বলা হয়েছে রায়ে। পরিবারের সদস্যরা যুক্ত আছেন এমন মামলা না শুনতেও বলা হয়েছে। বিচারকের বাসভবন আইন পেশার জন্য ব্যবহার না করা এবং আদালত পরিচালনায় সব রকম নিয়মনীতি মেনে চলবেন বিচারকরা সে আশাও করেছেন সর্বোচ্চ আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোড অব কন্ডাক্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নারী বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ

পরবর্তী

সরাসরি দেখুন টি২০ বিশ্বকাপ ফাইনাল

পরবর্তী

সরাসরি দেখুন টি২০ বিশ্বকাপ ফাইনাল

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা-উত্তরকালে চীন এবং চীনপন্থীদের ভূমিকা

সর্বশেষ

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

রংপুরে ৪ হত্যাকান্ডের দায় স্বীকার, সিদ্ধার্থ-মুগ্ধ কারাগারে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

নরসিংদীতে মাদকাসক্ত নাতিকে টাকা ধার না দিতে দাদার মাইকিং 

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT