চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতি নির্বাচন বাতিল চেয়ে লিগ্যাল নোটিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১১ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৮
আদালত
A A

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ঘোষিত তফসিল বাতিল বা প্রত্যাহার চেয়ে লিগ্যাল নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

প্রধান নির্বাচন কমিশনার, স্পিাকার ছাড়াও আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, নির্বাচন কমিশনের সচিব বরাবর বুধবার সকালে এই নোটিসটি পাঠানো হয়।

এ বিষয়ে ইউনুছ আলী আকন্দ চ্যানেল আই অনলাইনকে জানান, নোটিস জারির ২৪ ঘণ্টার মধ্যে ঘোষিত তফসিল বাতিল বা প্রত্যাহার না হলে উচ্চ আদালতে রিট করবেন তিনি।

নোটিসে বলা হয়, ২০১৩ সালের ২৪ এপ্রিল মো. আব্দুল হামিদ দেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। সেই হিসেবে তার মেয়াদ চলতি বছরের ২৪ এপ্রিল পূর্ণ হবে।

কিন্তু সংবিধানের ৫০(১) এ বলা আছে, ‘তবে শর্ত থাকে যে, রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও তাহার উত্তরাধিকারী-কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকিবেন।’

আবার সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পীকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করিবেন।’

এছাড়াও সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতি-পদের মেয়াদ অবসানের কারণে উক্ত পদ শূন্য হইলে মেয়াদ-সমাপ্তির তারিখের পূর্ববর্তী নব্বই হইতে ষাট দিনের মধ্যে শূন্য পদ পূরণের জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।

তবে শর্ত থাকে যে, যে সংসদের দ্বারা তিনি নির্বাচিত হইয়াছেন সেই সংসদের মেয়াদকালে রাষ্ট্রপতির কার্যকাল শেষ হইলে সংসদের পরবর্তী সাধারণ নির্বাচন না হওয়া পর্যন্ত অনুরূপ শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে না, এবং অনুরূপ সাধারণ নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের দিন হইতে ত্রিশ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদ পূর্ণ করিবার জন্য নির্বাচন অনুষ্ঠিত হইবে।’

ইউনুছ আলী আকন্দ বলেন, ‘সংবিধানের এসব অনুচ্ছেদ লঙ্ঘন করে আগামী ১৮ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ নির্ধারণ করে যে তফসিল ঘোষণা করা হয়েছে তা সংবিধানের ৩১, ৫০, ৫৪ অনুচ্ছেদের সঙ্গেও সাংঘর্ষিক। তাই ঘোষিত তফসিল বাতিলযোগ্য।

ট্যাগ: আইনজীবীতফসিলনির্বাচনরাষ্ট্রপতিলিগ্যাল নোটিসসুপ্রিম কোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অর্ধশতকের পর মুমিনুলের ‘দুই হাজারে’র হাতছানি

পরবর্তী

গুয়ান্তানামো বে কারাগার খোলা রাখার ঘোষণা দিলেন ট্রাম্প

পরবর্তী
ডোনাল্ড ট্রাম্প-গুয়ান্তানামো বে-অভিবাসী আইন-মার্কিন অভিবাসন পরিকল্পনা

গুয়ান্তানামো বে কারাগার খোলা রাখার ঘোষণা দিলেন ট্রাম্প

মার্ক সালিং

মার্কিন অভিনেতা মার্ক সালিং-এর মৃত্যু

সর্বশেষ

সপরিবারে শিক্ষক গণপতি হত্যা: দ্রুত চার্জশিট দেওয়ার উদ্যোগ

আগস্ট ২৫, ২০২৬

স্কুলের ড্রেস কোডে হিজাবের দাবি নাকচ করল ভারতের হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT