চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুয়ান্তানামো বে কারাগার খোলা রাখার ঘোষণা দিলেন ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-গুয়ান্তানামো বে-অভিবাসী আইন-মার্কিন অভিবাসন পরিকল্পনা

নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণার পাশাপাশি কিউবার বিতর্কিত গুয়ান্তানামো বে কারাগার খোলা রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারাগার খোলা রাখার ব্যাপারটি একটি নির্বাহী আদেশ সইয়ের মাধ্যমে নিশ্চিতও করেন তিনি।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার কংগ্রেসে ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণে তিনি এ ঘোষণা দেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এর আগে ঘোষণা দিয়েছিলেন যত দ্রুত সম্ভব তিনি এই ঐতিহাসিকভাবে বিতর্কিত স্থানটিকে বন্ধ করে দিতে চান। এই উদ্দেশ্যে ওই কারাগার থেকে ওবামার শাসনামলে কয়েকশ’ কয়েদিকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছিল।

নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নাইন ইলেভেন হামলার পর থেকে ‘বিশেষ’ বন্দীদের রাখতে কিউবার গুয়ান্তানামো বে ব্যবহৃত হয়ে আসছে। ওয়াশিংটনের ভাষায় ‘শত্রুপক্ষের যোদ্ধা’দের কারাগারটিতে রাখা হতো। বর্তমানে সেখানে থাকা কয়েদির সংখ্যা মাত্র ৪১।

হোয়াইট হাউজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে গুয়ান্তানামো বে বন্ধ ঠেকাতে নির্বাহী আদেশ সই হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। জানিয়েছে, মার্কিন প্রশাসনের অধিকার রয়েছে প্রয়োজন হলে সেখানে শত্রুপক্ষের যোদ্ধাদের আটক রাখার।

ভাষণে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে ইরাক ও সিরিয়া থেকে জঙ্গি সংগঠন কথিত ইসলামিক স্টেট (আইএস) প্রায় শতভাগ নির্মূল করা হয়েছে বলেও জানান ট্রাম্প।

Reneta

নর্থ কোরিয়া সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এর মতো ভয়ংকর দেশ আর নেই।’

ভাষণের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ক্ষমতায় এসে তার প্রশাসন অবিশ্বাস্য অগ্রগতি এবং অসাধারণ সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, নির্বাচনের পর থেকে ২৪ লাখ নতুন চাকরির ক্ষেত্র তৈরি করা হয়েছে। এর মধ্যে শুধু ম্যানুফ্যাকচারিং খাতেই চাকরির সুযোগ করে দেয়া হয়েছে দুই লাখ মানুষকে।

এছাড়া ভাষণে ওবামাকেয়ার, মেক্সিকো সীমান্তসহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন ডোনাল্ড ট্রাম্প।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গুয়ান্তানামো বে কারাগারডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, ছবি: সংগৃহীত।

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চলছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ১৯, ২০২৬

উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প

মে ১৯, ২০২৬

শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের নতুন কমিটি গঠন

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় পঞ্চমে ঢাকা

মে ১৯, ২০২৬

দেশের কিছু জায়গায় ঝড়ের আভাস

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT