চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির কাছে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ বিকেলে ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন যুক্তরাষ্ট্রের আবাসিক রাষ্ট্রদূত পিটার ডি. হাস থেকে পরিচয়পত্র গ্রহণ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে জানান, রাষ্ট্রপতি বঙ্গভবনে নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান।

রাষ্ট্র প্রধান বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং এই চমৎকার সম্পর্কের গন্ডি পেরিয়ে এটি এখন কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ব্যবসা ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।

Banglabid

রোহিঙ্গা ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের ও তাদের জনগণের সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রপতি হামিদ আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে। এছাড়া রোহিঙ্গা শরণার্থীরা যাতে নিজ দেশের সসম্মানে ফিরে যেতে পারে সেজন্য মিয়ানমার সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রাখার আহ্বান জানান আবদুল হামিদ।

তিনি কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে ভ্যাকসিন প্রদানসহ বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানান।

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ বিদ্যমান থাকায় রাষ্ট্রপতি বাংলাদেশে আরো বিনিয়োগের আহ্বান জানান।

Reneta

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করতে রাষ্ট্রপতি হামিদ বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রদূতদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এর আগে রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস অশ্বারোহী দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

সেনাবাহিনীর ব্যান্ডের দ্বারা সংশ্লিষ্ট দেশের জাতীয় সঙ্গীতও বাজানো হয় এবং রাষ্ট্রদূত গার্ড অব অনার পরিদর্শন করেন।

এরপরে, মালদ্বীপের নব নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়ার এডমিরাল এসএম আবুল কালাম আজাদ রাষ্ট্রপতি হামিদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

বৈঠককালে রাষ্ট্রপতি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের উচ্চ পর্যায়ের সফরে দু’দেশের মধ্যে সম্পর্ক একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।

তিনি এই সুযোগকে কাজে লাগিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে আরো সহযোগিতা বাড়াতে কাজ করার জন্য হাইকমিশনারকে পরামর্শ দেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিটার ডি. হাসমোঃ আবদুল হামিদরাষ্ট্রপতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইরানকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

পরবর্তী

‘গণমাধ্যমে হাতেখড়ি’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী

পরবর্তী
তথ্যমন্ত্রীসহ অতিথিরা বইয়ের মোড়ক উন্মোচন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘গণমাধ্যমে হাতেখড়ি’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন তথ্যমন্ত্রী

জনপ্রিয় নেতা ওসির সঙ্গে ঘুষ লেনদেনের অডিও ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসির সঙ্গে ঘুষ লেনদেন নিয়ে অডিও ফাঁস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT