চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির কাছে আত্নহত্যার অনুমতি চেয়েছে ২৫ হাজার ভারতীয় কৃষক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৭ অপরাহ্ণ ১০, আগস্ট ২০১৫
আন্তর্জাতিক
A A

১৭ বছর ধরে অক্লান্ত চেষ্টা করেও সরকারের কাছ থেকে জমির ক্ষতিপূরণ না পেয়ে রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর কাছে আত্মহত্যার অনুমতি চেয়েছেন ভারতের উত্তর প্রদেশের মাথুরা শহরের ২৫ হাজার কৃষক। আগামী ১৫ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসে আত্মহুতী দিতে চান জমিহারা হতাশ ওইসব কৃষকরা। 

১৯৯৮ সালে মাথুরার কৃষকদের অসম্মতিতে গোকুল বাঁধের পুর্ননির্মাণ করে পরীক্ষামূলক কর্মসূচীর অংশ হিসেবে বাঁধের দরজা বন্ধ করে দিলে ১১টি গ্রামের ২৫ হাজার কৃষকের প্রায় ৭’শ একর জমি পানির নিচে তলিয়ে যায়। বিভিন্ন সময় সরকারের অনেক  কর্মকর্তারা কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার অঙ্গীকার করলেও কখনই পূরণ হয়নি কৃষকদের চাওয়া। তাই আর কোনো রকম আশা দেখতে না পেয়ে ভারতীয় কৃষক সংঘ সংস্থার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকরা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রপতির কাছে অনুমতি চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন।

ভারতীয় কৃষক সংঘ যা রাষ্ট্রীয় স্বেচ্ছাসেবক সংঘ নামে পরিচিত, কৃষকদের এই হতাশার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কিন্তু সর্বহারা এই কৃষকরা তাদের ক্ষতিপূরণ তো পায়ই নি বরং গত নভেম্বরে বিক্ষোভের সময় পুলিশের গুলির মুখোমুখি হয়েছেন। 

সংস্থাটির সাধারণ পরিচালক কুনওয়ার নিশাদ বলেন, চলতি বছরের ফেব্রুয়ারিতে কৃষকরা ধার্নায় অবস্থান কর্মসূচি গ্রহণ করলে কর্তৃপক্ষ তাদের ক্ষতিপূরণ দেয়ার অঙ্গীকার করেছে। কিন্তু তার কিছুই পূরণ করেনি তারা।

সরকারি হিসেব অনুযায়ী, ওই ২৫ হাজার কৃষক তাদের ৭’শ একর জমির জন্য প্রায় ৮’শ কোটি টাকা ক্ষতি পূরণ পাবে। কিন্তু ভারতীয় সংসদ কৃষকদের এতো গুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি কোনো দৃষ্টিই দিচ্ছে না যা কৃষকদের ভোগান্তিকে দিনের পর দিন বাড়িয়ে তুলছে। এই বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মাথুরার ৩’শ কৃষক আত্মহত্যা করেছে। আর মাথুরায় কৃষকদের আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে প্রায় ৪০ শতাংশ।

ট্যাগ: কৃষকভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একজনের ফাঁসি, আরেকজনের আমৃত্যু কারাদণ্ড

পরবর্তী

দুই বিচারপতির কথোপকথন নিয়ে টকশো’র কপি চেয়েছেন আদালত

পরবর্তী

দুই বিচারপতির কথোপকথন নিয়ে টকশো'র কপি চেয়েছেন আদালত

সাকিব-শিশিরের আনন্দভ্রমণ

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT