চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ায় মার্শাল ল জারির ইচ্ছা নেই: পুতিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫১ অপরাহ্ণ ০৫, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ছবি, আলোচনার প্রস্তুতি নিয়ে মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের ১০ম দিনে এসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, রাশিয়ায় মার্শাল ল (সামরিক আইন) জারি করার কোনো পরিকল্পনা তার নেই।

দেশটির জাতীয় টিভিতে সম্প্রচারিত ‘অ্যারোফ্লট’ এ কর্মরত ফ্লাইট অ্যাটেনডেন্টদের সাথে পুতিনের একটি বৈঠকের বরাতে বিবিসি এ তথ্য জানায়।

ওই বৈঠকে পুতিন বলেন, শুধুমাত্র সামরিক এলাকায় বহিরাগত আগ্রাসন ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Banglabid

“তবে আমাদের এমন পরিস্থিতি নেই এবং আমি আশা করি আমাদের এমন পরিস্থিতি তৈরি হবে না”।

পুতিন রাশিয়ায় মার্শাল ল ঘোষণার পরিকল্পনা করছেন বলে গুজব রয়েছে বলে জানায় বিবিসি।

মার্শাল ল জারির মাধ্যমে সাধারণ বেসামরিক আইন স্থগিত করা হয় বা সামরিক বাহিনী বেসামরিক প্রশাসনের কার্যাবলী নিয়ন্ত্রণ নেয়।

Reneta

পুতিন আরও বলেন, বড় ধরনের বাহ্যিক হুমকির ক্ষেত্রে অন্যান্য বিশেষ জরুরি অবস্থা রয়েছে অনুসরণ করা যেতে পারে। তবে সেগুলিও চালু করার কোনো পরিকল্পনা নেই তার।

নো-ফ্লাই জোন
ইউক্রেনের উপর নো-ফ্লাই জোন আরোপ করার প্রসঙ্গে তিনি বলেন, নো-ফ্লাই জোন চাপিয়ে দেওয়ার অর্থ হলো রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া।

‘‘রাশিয়ার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ নেয়া মানে তারা ইউক্রেনের যুদ্ধে যোগ দিয়েছে বলে বিবেচনা করা হবে।’’

গত কয়েকদিন ধরে ইউক্রেন যুক্তরাষ্ট্রসহ তার পশ্চিমা মিত্রদের কাছে একটি নো-ফ্লাই জোন বাস্তবায়নের দাবি করে যাচ্ছে। কিন্তু কোনো দেশই ইউক্রেনের এই প্রস্তাবে রাজি হয়নি।

‘যুদ্ধ বিরতি মানছে না রাশিয়া’
রাশিয়া যুদ্ধ বিরতি না মেনে আক্রমণ অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেছে ইউক্রেন। প্রত্যাশার তুলনায় কম মানুষ মারিওপোল ও ভলনোভকা শহর ত্যাগ করতে সক্ষম হয়েছে বলে জানায় দেশটি।

মানবিক কার্যক্রম চালাতে শনিবার ইউক্রেনের মারিওপোল ও ভোলনোভাখা শহরে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়া। তবে ইউক্রেনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো পদক্ষেপের কথা জানা জায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেনভ্লাদিমির পুতিনমার্শাল লরাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধসামরিক আইন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সব বিষয়ে মতামত দিতে গিয়ে বিএনপি খেই হারা: তথ্যমন্ত্রী

পরবর্তী

এমবাপে রিয়ালে যাচ্ছে ধরেই হালান্ডকে নিতে মরিয়া বার্সা

পরবর্তী
ফুটবল তারকা এমবাপে ও হালান্ডের ছবি, ক্লাব জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

এমবাপে রিয়ালে যাচ্ছে ধরেই হালান্ডকে নিতে মরিয়া বার্সা

শোকাহত পরিবার ও স্বজনরা দুর্ঘটনার পর একে অপরকে সান্ত্বনা দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেলের ২ আরোহী নিহত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একাদশে ভর্তিতে নতুন নিয়ম, যে বিভাগে মাইগ্রেশন করা যাবে না

আগস্ট ২৪, ২০২৬

‘অতল’-এর প্রিমিয়ার এতো অসাধারণ হবে কল্পনাতেও ছিলো না

আগস্ট ২৪, ২০২৬

ব্রাজিলের প্রতিনিধি দল প্রীতি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে: বাফুফে

আগস্ট ২৪, ২০২৬

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT