চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনা উৎসব

সুব্রত গাইন সুব্রত গাইন
৮:৫৯ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ফ্রম এ বটমলেস বাস্কেট টু ইমার্জিং ইকোনোমি: রোল অব বঙ্গবন্ধু অ্যান্ড শেখ হাসিনা ইন দ্য ট্রান্সফর্মেশন অব বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন সিনেট ভবনে বঙ্গবন্ধু পরিষদ এই উৎসবের আয়োজন করে।

বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক প্রণব কুমার পান্ডে বাংলাদেশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার অবদান সম্পর্কে এই বইটি লিখেছেন। ইংরেজিতে রচিত বইটিতে বিভিন্ন সময়ে সংবাদপত্রে প্রকাশিত প্রবন্ধগুলো সংকলিত হয়েছে। এর আগে বিদেশে তিনি ৭টি বই প্রকাশ করেন। তবে প্রথমবারের মতো তিনি বাংলাদেশে এই বইটি প্রকাশ করেন।

Banglabid

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্রের সঞ্চালনায় এবং উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের সভাপত্বিতে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া। এছাড়াও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রন্থের প্রণেতা অধ্যাপক প্রণব কুমার পান্ডে বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা এবং পরবর্তীতে দেশ গঠনে শেখ হাসিনা কিরূপ অবদান রেখেছিলেন তার প্রেক্ষিতে বইটি লেখা হয়েছে। বইটিতে আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরা হয়েছে। ’৭১ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অর্জিত নানা বিষয় এতে তুলে ধরা হয়েছে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় একটা তথ্যের সোর্স হিসেবে কাজ করবে।

Reneta

তিনি আরও বলেন, আমরা শুধু একাডেমিক পড়াশোনা নিয়েই লিখি না। এর বাইরে এসেও লেখালেখির চেষ্টা করি। এখানে যেমন আওয়ামী লীগের বিভিন্ন সাফল্যর কথা তুলে ধরা হয়েছে তেমনি তাদের ব্যর্থতার কারণগুলো নিয়েও আমরা সমালোচনা করেছি। তবে বর্তমান প্রজন্ম যাতে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এজন্যই বইটি লেখা।

সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশ তৈরি করে দিয়েছেন আর তার দেখা স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। দেশের প্রতি দরদ আছে বলেই তিনি উন্নয়নের অগ্রযাত্রায় অবদান রাখছেন এবং ডিজিটাল বাংলাদেশ নির্মাণে কাজ করছেন। তবে বিএনপি ও জামায়াত-শিবির উন্নয়নকে ভাল চোখে দেখছে না। তাদের দশজনের জন্য লক্ষ মানুষের শান্তি নষ্ট হচ্ছে। আর এই দশজনের জন্য যদি দেশের শান্তি নষ্ট হয় তাহলে তাদের কথা না চিন্তা করাই ভাল।

মেয়র আরও বলেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার পেছনে শেখ হাসিনা কাজ করছেন। এরই মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট প্রণয়ন করেছেন। বর্তমানে আমরা বিদেশে গবেষণা এবং পড়াশোনার জন্য যাই। তবে প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয়গুলোকে আরও গবেষণাধর্মী করার প্রচেষ্টা চালাচ্ছেন। যাতে সামনের দিনে বিদেশ থেকে আমাদের দেশে গবেষণার জন্য আসে।

উপাচার্য এম আব্দুস সোবহান বলেন, শুধুমাত্র অর্থনৈতিক অবস্থা ভাল থাকলেই সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করা যায় না। এজন্য দক্ষ পরিচালকের প্রয়োজন হয়। তেমনি বঙ্গবন্ধু দেশ সৃৃষ্টি করে দিয়েছেন আর তার স্বপ্ন বাস্তবায়নে তার কন্যা কাজ করে যাচ্ছেন। এই দুইজনের অবদান বাঙালি জাতি কখনো ভুলে যাবে না। আর তাদের অবদান নিয়ে রচিত বই আমাদের জন্য বড় পাওয়া। যা আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষা দিবে।

এসময় তিনি প্রবন্ধ প্রণেতা অধ্যাপক প্রণব কুমার পান্ডেকে অভিনন্দন জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাবিতে ‘উচ্চতর শিক্ষার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলন

পরবর্তী

শতাধিক উপজেলায় ভোটের অপেক্ষা

পরবর্তী

শতাধিক উপজেলায় ভোটের অপেক্ষা

দাদার মৃত্যুবার্ষিকীর মিলাদ ও দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT