চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতাধিক উপজেলায় ভোটের অপেক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ অপরাহ্ণ ৩০, মার্চ ২০১৯
- লিড নিউজ, বাংলাদেশ
A A

চতুর্থ ধাপে দেশের ১০৭টি উপজেলা পরিষদের নির্বাচনের প্রস্তুতি শেষে এখন অপেক্ষা ভোটগ্রহণের। রোববার সকাল ৮টা থেকে কোনো বিরতি ছাড়াই ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। 

পাঁচ বিভাগের ১৬ জেলার ওইসব উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ হাজার ১৪২ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

দলীয় প্রতীকে হওয়া এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না দিয়ে সবার জন্য উন্মুক্ত রেখেছে আওয়ামী লীগ।

এরই মধ্যে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, র‌্যাব, আনসার, এপিবিএন বিজিবির দেড় লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। ৫০টি উপজেলা ঝুকিঁপূর্ণ বিবেচনা করে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ৫০টি উপজেলায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।

এই উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।রোববার।

Reneta

চতুর্থ ধাপে ১২২টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এছাড়া আগের তিন ধাপে স্থগিত হওয়া ৬টিসহ মোট ১২৮টি উপজেলায় চতুর্থ ধাপে নির্বাচনের কথা ছিল। এর মধ্যে খুলনার ডুমুরিয়া, ফেনীর ছাগলনাইয়া, ময়মনসিংহের ত্রিশাল, কুমিল্লার বরুড়া, পিরোজপুরের মঠবাড়িয়া এবং নোয়াখালীর কবির হাটের নির্বাচন স্থগিত করেছে ইসি। এছাড়া ১৫ উপজেলায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় ভোট হচ্ছে না। ফলে চতুর্থ ধাপে নির্বাচন হচ্ছে ১০৭ উপজেলায়।

সবার শেষে আগামী ১৮ জুন পঞ্চম উপজেলা নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রথম ধাপে ১০ মার্চ ৭৮ উপজেলায়, দ্বিতীয় ধাপে ১৮ মার্চ ১১৬ উপজেলায়, তৃতীয় ধাপে ১১৭ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপজেলা নির্বাচননির্বাচননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT