চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রানী সরকার ও দিতিকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪১ পূর্বাহ্ণ ১০, জানুয়ারি ২০১৬
বিনোদন
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবদন্তীতুল্য অভিনেত্রী রানী সরকার এবং জনপ্রিয় চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতির সহায়তায় এগিয়ে এসে আবারো মহানুভবতা দেখালেন। প্রধানমন্ত্রী আজ বিকেলে গণভবনে অসুস্থ রানী সরকারকে ৫ লাখ টাকার চেক এবং পারভীন সুলতানা দিতির চিকিৎসার  জন্য তার কন্যা লামিয়া চৌধুরী ও পুত্র সাফায়েত চৌধুরীর কাছে ১০  লাখ টাকার চেক হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল হক করিম সাংবাদিকদের জানান, রানী সরকারের অসুস্থতা ও দুর্ভোগের কথা শুনে প্রধানমন্ত্রী নগদ ৫০ হাজার টাকাও প্রদান করেন।

প্রধানমন্ত্রী রানী সরকারের সঙ্গে কথা বলেন এবং কুশল সম্পর্কে খোঁজখবর নেন। একপর্যায়ে তাকে জড়িয়ে ধরে স্বান্তনা প্রদান করেন। এ সময় রানী সরকার আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে।

রানী সরকারকে প্রধানমন্ত্রীর এটি প্রথম সহায়তা নয়। এর আগেও এ অসুস্থ অভিনেত্রীকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছিলেন।

উল্লেখ্য, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজধানীর মোহাম্মদপুরে ২২/৩, বাবর রোডে রানী সরকারের নামে একটি বাড়ি বরাদ্দ দিয়েছিলেন। কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তাকে এ বাড়ি থেকে উচ্ছেদ করা হয়।

দিতির চিকিৎসায় তার কন্যা ও পুত্রকে আর্থিক সাহায্য প্রদান করে প্রধানমন্ত্রী তাদের কাছে দিতির স্বাস্থ্যের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস এন্ড ট্রমাটোলজি (এমআইওটি) থেকে ফিরে আসার পর রাজধানীর একটি হাসপাতালে দিতির চিকিৎসা চলছে।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর উপস্থিত ছিলেন।

ট্যাগ: অভিনেত্রী রানী সরকারপারভীন সুলতানা দিতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউইয়র্কে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

পরবর্তী

কুষ্টিয়ায় সরিষা ক্ষেতে মৌ চাষে লাভবান কৃষক

পরবর্তী

কুষ্টিয়ায় সরিষা ক্ষেতে মৌ চাষে লাভবান কৃষক

ঢা.বি হয়ে মেট্রোরেল: উদ্বেগের কারণ শুধু সৌন্দর্য্য

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT