চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাত পোহালেই মাস্টার্স ক্রিকেট কার্নিভাল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৯:০৬ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৭
স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেটের ভিত্তি যারা শক্ত করেছিলেন; সেই আকরাম, দুর্জয়, রফিক, নান্নু, সুজন, পাইলট, সুমন, শান্তরা আবারও হাতে তুলে নিচ্ছেন ব্যাট-বল। সাবেকদের নিয়ে কক্সবাজারের দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। চার দিনব্যাপী এই আসরে ছয়টি দল দুটি গ্রুপে ভাগ হয়ে লড়বে। বুধবার উদ্বোধনী দিনেই মাঠে নামবে চারটি দল।

বাংলাদেশের জার্সি গায়ে যারা জাতীয় দল, ‘এ’ দল কিংবা ঢাকা প্রিমিয়ার লিগে কমপক্ষে ৫ বছর খেলেছেন- এমন সাবেক ক্রিকেটাররা খেলার সুযোগ পাচ্ছেন এই কার্নিভালে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিতে অংশগ্রহণকারী ৬ দল- টাইটানস খুলনা, ইস্পাহানী চট্টগ্রাম, এক্সপো অল স্টারস, বসুন্ধরা গ্রুপ ঢাকা ডিভিশন, র’ন্যাশন ঢাকা মেট্রো ও একমি রাজশাহী।

ফাইনাল ছাড়া টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে ১৮ ওভারের। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে বিকাল তিনটায় মূল মাঠে একমি রাজশাহী খেলবে এক্সপো অল স্টারসের সঙ্গে। পাশের একাডেমি মাঠে একই সময়ে বর্তমান চ্যাম্পিয়ন টাইটানস খুলনা মাস্টার্স খেলবে ইস্পাহানী চিটাগং মাস্টার্সের বিপক্ষে।

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে খেলবে ঢাকা ডিভিশন। এই দলটিতে আছেন মোহাম্মদ রফিক, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, সানোয়ার হোসেনের মতো তারকা ক্রিকেটার।

ঢাকা মেট্রোর অধিনায়কত্ব করবেন ১৯৯৯ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর অন্যতম নায়ক খালেদ মাহমুদ সুজন। তার দলে আছেন নিয়ামুর রশিদ রাহুল, তানভীর আহমেদ তিমির, ফয়সাল হোসেন ডিকেন্স।

ইস্পাহানী চট্টগ্রামের খেলবেন দুই আইকন ক্রিকেটার আকরাম খান ও মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়া এনামুল হক মনি, তারেক আজিজ খানরা আছেন চট্টগ্রামের জার্সিতে।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট নেতৃত্ব দেবেন একমি রাজশাহীর। তার সঙ্গী জাভেদ ওমর বেলিম, আলমগীর কবির, হান্নান সরকার।

বর্তমান চ্যাম্পিয়ন টাইটানস খুলনা মাস্টার্সের অধিনায়ক হাবিবুল বাশার সুমন। খুলনার জার্সিতে আরও খেলবেন হাসানুজ্জামান ঝড়ু, মোহাম্মদ সেলিম, ফাহিম মুনতাসির সুমিত, জামাল বাবুরা।

এক্সপো অল স্টারসের নেতৃত্ব দেবেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। এহসানুল হক সেজান, তালহা জুবায়ের, মাসুদুর রহমান মুকুলও খেলবেন এই দলে।

গত শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে টুর্নামেন্টের কেতাবি নাম ‘ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল পাওয়ার্ড বাই স্ক্যান সিমেন্ট।’

শেয়ারTweetPin
পূর্ববর্তী

একজন সিদ্দিকুর ও আমাদের রাষ্ট্রব্যবস্থা

পরবর্তী

নিজের রেকর্ড ভাঙতে পুলে ‘পেটি’ ঝড়

পরবর্তী
অ্যাডাম পেটি

নিজের রেকর্ড ভাঙতে পুলে ‘পেটি’ ঝড়

‘মোস্তাফিজ আরও ভালোভাবে ফিরে আসবে’

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT