চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজ্জাকের জন্মদিনে শাইখ সিরাজ নির্মিত ‘রাজাধিরাজ রাজ্জাক’ চ্যানেল আইতে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৩ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রাজ্জাকের ৭৮তম জন্মদিন ২৩ জানুয়ারি শনিবার। দেশের চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ে শনিবার বিকাল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিচালনায় নায়করাজ রাজ্জাককে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে জ্বলজ্বলে একটি তারার নাম নায়করাজ রাজ্জাক। বাংলা চলচ্চিত্র যতদিন টিকে থাকবে, এই নামটিও কারো মুছে দেয়ার সাধ্যি নেই। তাঁর জীবন ও ক্যারিয়ারের নানা গল্প বুনন করা হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যানারে তৈরি ৯০ মিনিট ব্যাপ্তির জীবনীভিত্তিক তথ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’-এ।

রাজ্জাকের মৃত্যুর বছরখানেক আগে থেকেই শাইখ সিরাজ এই তথ্যচিত্রটি নির্মাণে হাত দেন। রাজ্জাকের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। পাশাপাশি একসময়ে তাঁর কলকাতায় বেড়ে ওঠা, সেখানের নিকটাত্মীয় ও বন্ধুবান্ধবের স্মৃতিচারণা, সিনেমার অংশ, গান এই তথ্যচিত্রে সংযোজন করা হয়েছে। এ ছাড়া রাজ্জাককে নিয়ে কথা বলেছেন অভিনয়জীবনের সহশিল্পীরা।

নায়করাজের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল ২০১৮ এর ২১ আগস্ট। সে উপলক্ষ শাইখ সিরাজের নির্মাণে আলোচিত ‘রাজাধিরাজ রাজ্জাক’ প্রামাণ্যচিত্রটি প্রথমে চ্যানেল আইয়ের পর্দায় এবং পরবর্তীতে সিনেপ্লেক্সে মুক্তি দেয়া হয়। প্রামাণ্যচিত্রটি মুক্তির পর প্রশংসা করেন প্রয়াত নায়করাজ রাজ্জাকের সমকালীন অভিনেতা, অভিনেত্রী, নির্মাতা, চিত্রসমালোচক, কণ্ঠশিল্পী, সুরকার, গীতিকার এবং রাজ্জাকের পুরো পরিবার।

ছবি: তানভীর আশিক

ট্যাগ: চ্যানেল আইরাজাধিরাজ রাজ্জাকরাজ্জাকলিড বিনোদনশাইখ সিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অজি টেস্ট দলে নতুন মুখ প্যাটারসন

পরবর্তী

উদ্যোক্তাদের জন্য ডাটা ব্যাংক তৈরি করছে ডিএসসিই

পরবর্তী
উদ্যোক্তাদের

উদ্যোক্তাদের জন্য ডাটা ব্যাংক তৈরি করছে ডিএসসিই

'তানু ওয়েডস মানু'র সিক্যুয়াল নিয়ে আবারও হাজির হবেন কঙ্গনা!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ডে-কেয়ারে ৩ বছরের শিশুকে চেয়ারে বেঁধে মারধরের অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬

গাইবান্ধায় প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT