চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উদ্যোক্তাদের জন্য ডাটা ব্যাংক তৈরি করছে ডিএসসিই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ২১, জানুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
উদ্যোক্তাদের

দেশে নতুন উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ধরনের তথ্যের প্রয়োজন হয়; কিন্তু উদ্যোক্তা, তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের বাস্তব অবস্থা নিয়ে কোনো সমন্বিত ও বিশ্বাসযোগ্য ডাটা ব্যাংক তথ্যভাণ্ডার নেই। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের তথ্যভান্ডার এখন সময়ের দাবি। বিশেষত যারা উদ্যোক্তা হতে চান, তাদের জন্য এটি যথেষ্ট সহায়ক হতে পারে।

শনিবার রাজধানীর ইস্কাটনে দুই দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তারা এ ইস্যুটি সামনে আনেন।

অর্থনীতিবিদ ও ঢাকা স্কুল অব ইকোনমিক্সের (ডিএসসিই) উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়কারী প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ডিএসসিইর গভর্নিং বডির চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।

আয়োজক প্রতিষ্ঠান ডিএসসিইর পক্ষ থেকে জানানো হয়, উদ্যোক্তা সংক্রান্ত ডাটা ব্যাংক প্রতিষ্ঠায় প্রতিষ্ঠানটি এ লক্ষ্যে একটি উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠানটির উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়কারী ড. মুহম্মদ মাহবুব আলী বলেন, তার বিভাগ উদ্যোক্তা সম্পর্কিত ডাটা ব্যাংক তৈরি করছে। এ ধরনের ডাটা ব্যাংক দেশে এখনো প্রতিষ্ঠিত হয়নি। উদ্যোক্তা তৈরির ঢাকা স্কুল অব ইকোনমিক্স সরকার, পরিকল্পনা কমিশন, ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর (এনজিও) মধ্যে যোগসূত্র স্থাপনে সহযোগিতা করতে চায়।

ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলন, অর্থনীতি এগিয়ে নিতে হলে ইনোভেশন বা উদ্ভাবন প্রয়োজন। নতুন উদ্যোক্তা তৈরি হতে হবে। ডিএসসিই অভিজ্ঞদের সঙ্গে নতুনদের যোগসূত্র তৈরি করতে কাজ করে যাচ্ছে।

Reneta

এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. আইনুল ইসলাম, মোস্তফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, ওয়ান ফার্মা লিমিটেড এবং মো  ফকরুজ্জামান, সোর্স এজ গ্রুপের চেয়ারম্যান, ডিএসসিইর উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রেহানা পারভীন প্রমুখ।

ওই আয়োজনে ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ তরুণ উদ্যোক্তারা ১৫টি গ্রুপে নতুন ব্যবসায়িক আইডিয়া তুলে ধরেন। এতে যৌথভাবে চ্যাম্পিয়ন হন সাজ্জাদ বিপ্লব ও উম্মুন নাহার আজমী এবং সাহানোয়ার সাইদ শাহীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উদ্যোক্তা সম্মেলনঢাকা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ জেলায় ভূমিধসের বিশেষ সতর্কতা

জুলাই ১১, ২০২৬

শরিফুল-তানজিদে জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT