চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের প্রতি কৃতজ্ঞ কলকাতার শ্রাবন্তী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ০৯, মার্চ ২০১৯
বিনোদন
A A

‘যদি একদিন’ এর মতো অসাধারণ গল্পের একটি ছবি উপহার দেয়ায় নির্মাতা মোহাম্মদ মুস্তাফা কামাল রাজের প্রতি কৃতজ্ঞতা জানান কলকাতার তারকা অভিনেত্রী শ্রাবন্তী। 

দেশের ২২টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে চলতি বছরের বহুল প্রতীক্ষিত ছবি ‘যদি একদিন’। মুক্তির পর পরই চারদিকে বেশ সাড়া ফেলছে ছবিটি। শনিবার সকাল ১১টায় ছিলো ছবির বিশেষ প্রদর্শনী। যেখানে আমন্ত্রিত অতিথিদের সাথে বসে সিনেমাটি উপভোগ করেছেন কলকাতার তারকা অভিনেত্রী ও ছবির কেন্দ্রীয় চরিত্র শ্রাবন্তী।

সকাল ১১ টায় বিশেষ প্রদর্শনীতে ছিলেন ছোট ও বড় পর্দার তারকা নির্মাতা, অভিনেতাসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা। এখানেই সবার সাথে ছবিটি উপভোগ করেন ছবির নির্মাতাসহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। ছবিটি দেখার পর গণমাধ্যমের মুখোমুখি হন শ্রাবন্তী ও তাহসান।

Banglabid

‘যদি একদিন’ দেখে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্রাবন্তী বলেন, আমি খুব মন দিয়ে সিনেমাটা দেখছিলাম। যখন দেখলাম সিনেমাটা শেষ হওয়ার সাথে সাথে দর্শক একসঙ্গে হাত তালি দিয়ে উঠলো, তখনই বুঝেছি এটা সুপার ডুপার হিট হবে।

এরজন্য নির্মাতা রাজের প্রতি বিশেষ কৃতজ্ঞতাও প্রকাশ করেন শ্রাবন্তী। তিনি বলেন, এমন অসাধারণ একটি ছবি আমাকে গিফট দেয়ায় ছবির নির্মাতা রাজকে ধন্যবাদ। ঢাকার দর্শকের প্রতিও আমার কৃতজ্ঞতা। তারা ছবিটি দেখে প্রশংসা করছেন, ভালো লাগার কথা জানাচ্ছেন এটা আমার পরম পাওয়া। এই ছবিতে অভিনয় করে আমি সত্যিই গর্বিত।

ভিসা জটিলতায় ‘যদি একদিন’ মুক্তির দিনে উপস্থিত থাকতে পারেননি শ্রাবন্তী। তবে বিশেষ প্রদর্শনীতে অতিথিদের সাথে বসে ছবিটি দেখতে রাজধানীর বসুন্ধরা সিটিতে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে ছুটে আসেন তিনি।

Reneta

‘যদি একদিন’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে তাহসান ও শ্রাবন্তী ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, রাইসা, সাবেরী আলম, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, সুজাত শিমুল, আনন্দ খালেদ প্রমুখ।

ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিটির পরিবেশনায় আছে টিওটি ফিল্মস। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাসকিনতাহসানযদি একদিনলিড বিনোদনশ্রাবন্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়েলিংটনে ‘অলস সময়’ যেভাবে কাটাল বাংলাদেশ

পরবর্তী

একদিনেই উঠে গেছে ‘ক্যাপ্টেন মার্ভেল’ এর মূলধন

পরবর্তী

একদিনেই উঠে গেছে 'ক্যাপ্টেন মার্ভেল' এর মূলধন

ওবায়দুল কাদের।

খুলে দেয়া হয়েছে ওবায়দুল কাদেরের শ্বাসনালীর নল

সর্বশেষ

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT