চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজশাহী মেডিক্যালে করোনায় ২৫ জনের মৃত্যু

আবুসালেহ ফাত্তাহ আবুসালেহ ফাত্তাহ
২:০৭ অপরাহ্ণ ২৯, জুন ২০২১
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A
রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে বিশেষ লকডাউন বাড়ানোর পরও করোনা রোগীর সংখ্যা ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে। এরমধ্যেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২৫ জন মারা গেছেন।

করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এ পযন্ত এটাই রাজশাহী মেডিক্যালে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা।

রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান।

রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে রাজশাহীর ৪৪৬ জনের নমুনা পরীক্ষায় ১৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। হাসপাতালে করোনা ওয়ার্ডে ভর্তি আছে ৪৫৯ জন রোগী, আইসিইউতে আছে ১৯ জন।

২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৬ শতাংশের উপরে।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত ২৫ জনের মধ্যে রাজশাহীর ১২ জন ও চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নাটোরের ৫ জন, নওগাঁর ২ জন ও চুয়াডাঙ্গার ১ জন রোগী।

মহানগরীসহ জেলার বিভিন্ন স্থানে তৃতীয়বারের মতো বিশেষ লকডাউন চলছে। বৃষ্টির মধ্যেও মহানগরীতে পুলিশের কড়া নজরদারী ও চেকিং চলছে।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসরাজশাহীলকডাউন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শেখ তাপসের প্ররোচণায় ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করেছে দুদক: সাঈদ খোকন

পরবর্তী

মেহজাবীন কাজের মেয়ে, নিশো গাড়ি চালক!

পরবর্তী
দুটি চরিত্র রঙিন ছাতা নিয়ে রাস্তায় হাঁটছেন, ব্যাকগ্রাউন্ডে শহরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মেহজাবীন কাজের মেয়ে, নিশো গাড়ি চালক!

রাজধানীর তিন হাসপাতালে ফাইজারের ভ্যাকসিন প্রদান শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের মধ্যে করোনায় আক্রান্ত মাত্র এক শতাংশ: গবেষণা

সর্বশেষ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬

ডব্লিউএইচও’র মহাপরিচালক পদে নারী প্রার্থী দিয়েছে সৌদি আরব

আগস্ট ২৫, ২০২৬

টুর্নামেন্টের অভাব আর আর্থিক অনিশ্চয়তা প্রভাব ফেলছে দাবার বোর্ডে

আগস্ট ২৫, ২০২৬

মক্কা চুক্তি কী: বাংলাদেশ কেন আগ্রহী, ভারত কেন অস্থির

আগস্ট ২৫, ২০২৬

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT