চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীর টোলারবাগে আরেক ব্যক্তির মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ অপরাহ্ণ ২২, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

রাজধানীর মিরপুরের টোলারবাগে গতকাল শনিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ব্যক্তি মারা গেছেন, তার পাশের বিল্ডিংয়ে বসবাস করা আরেক ব্যক্তির মৃত্যু হয়েছে রোববার। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

মৃত মোজাম্মেল হককে অসুস্থ হওয়ার পর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। টোলারবাগ মসজিদ কমিটির সেক্রেটারি ছিলেন তিনি।

এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবারেও টোলারবাগে এক ব্যক্তি মারা যান।

জানা গেছে, রোববার সন্ধ্যার পর অসুস্থ হওয়ায় তাকে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার মৃত্যু হয়।

আগের দিন করোনা আক্রান্ত হয়ে মৃতুবরণ করা সরকারি কলেজের একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক (৭৩)  রাজধানীর ওই টোলারবাগেই বসবাস করতেন।

তার মৃত্যুর পর থেকেই টোলারবাগ নেয়া বিশেষ ব্যবস্থার মধ্যে আজকে মোজাম্মেলের মৃত্যু হলো।

Reneta

তার মৃত্যুর পর টোলারবাগবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়ে মসজিদ থেকে আগামীকাল ফজর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত জামায়াত বন্ধ থাকার ঘোষণা দেয়া হয়।

ওই এলাকায় কিছুক্ষণের মধ্যে চলাফেরা সীমিতকরার ঘোষণা দেয়া হয়। সকল সহযোগিতা দেবার আশ্বাসও দেয়া হয়। টোলারবাগকে অবরুদ্ধ করা হচ্ছে বলেও জানিয়েছেে এলাকাবাসী।

গতকাল টোলারবাগে মারা যাওয়া ব্যক্তির ছেলে ও পরিবার জানিয়েছিল, ৭৩ বছর বয়সী মানুষটি শুধু বাসা এবং মসজিদের মধ্যে যাতায়াত সীমিত রেখেছিলেন।
গতকাল তার মৃত্যুর পর থেকেই রাজধানীর মিরপুরের উত্তর টোলারবাগের যে বাসভবনে তিনি বসবাস করতেন, সেটাসহ ওই এলাকার আরও কিছু ভবন লকডাউন করার নির্দেশ দেয় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর। নির্দেশনা অনুযায়ী ওই ভবন ঘিরে রাখে পুলিশ। আশেপাশের এলাকায় চলাচলও সীমিত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকুর্মিটোলা হাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

বন্ধু দিবস: ল্যান্ডফোন থেকে সোশ্যাল মিডিয়া, বদলেছে বন্ধুত্বের ভাষা

আগস্ট ২, ২০২৬

আমি তাদের ক্ষমা করতে চাই: মোদি

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়, দুর্নীতিতে থাকবে জিরো টলারেন্স: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২, ২০২৬

৮৬ রানের লক্ষ্য দিয়েও গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন গায়ানা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT