চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে র‍্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০১৯
অপরাধ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

রাজধানীর শ্যামলীর টেকনিক্যাল মোড়ে র‍্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে মেহেদী হাসান (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ওই সময় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছে।

র‍্যাবের দাবি, নিহত ব্যক্তি শীর্ষ মাদক ব্যবসায়ী ছিল।

বুধবার ভোরে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি রিভলবার ও ৩০০ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে বলে জানায় র‍্যাব।

Banglabid

র‌্যাব জানিয়েছে: নিহত মেহেদী হাসান (৩২) একজন ‘শীর্ষ মাদক চোরাকারবারি’। তার বিরুদ্ধে মোহাম্মদপুর, মিরপুর, হাজারীবাগ, যাত্রাবাড়ীসহ বিভিন্ন থানায় ১৭টি মামলা রয়েছে।

র‍্যাবের গণমাধ্যম শাখা থেকে ক্ষুদেবার্তায় জানানো হয়, অভিযানকালে র‍্যাব-২-এর সঙ্গে মাদক ব্যবসায়ীদের গুলিবিনিময় হয়। এতে শীর্ষ মাদক ব্যবসায়ী মেহেদি নিহত হন। এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হন।

র‍্যাব-২-এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মহিউদ্দিন ফারুকী চ্যানেল আই অনলাইন-কে বলেন: মাদকের চালান নিয়ে ওই যুবক (মেহেদি) চাঁপাইনবাবগঞ্জ থেকে ভোরে ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‍্যাব এলাকায় একাধিক তল্লাশিচৌকি বসায়। সঙ্গে টহল দলও ছিল।

Reneta

ভোরে একটি বাস টেকনিক্যাল মোড় দিয়ে গাবতলী যাওযার সময় বাস থেকে চার-পাঁচ ব্যক্তি নেমে পড়ে। ধারণা করা হয়, একাধিক তল্লাশিচৌকি থাকার খবর পেয়ে মাদকচক্রের লোকজন বাস থেকে নেমে যায়। টহল দল তাদের থামতে বলে। তারা না থেমে র‍্যাবকে লক্ষ করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালায়।

একপর্যায়ে মাদকচক্রের লোকজন পালিয়ে যায়। ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে র‍্যাব। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বন্দুকযুদ্ধমাদকবিরোধী অভিযানর‌্যাব-২
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি

রেকর্ড ৪ কোটি ডলারে বৈদ্যুতিক গাড়ি বিক্রি, কী সুবিধা আর ক্রেতা কে

আগস্ট ১৭, ২০২৬

মার্কিন সেনা হত্যা বা ধরলে ৩০ হাজার ডলার পুরস্কার!

আগস্ট ১৭, ২০২৬

পশ্চিমবঙ্গে হোটেলে ঘুমের মধ্যে আগুন, প্রাণ গেল ৬ জনের

আগস্ট ১৭, ২০২৬

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

ইরান যুদ্ধ নিয়ে মার্কিন সিনেটরের তোপের মুখে ট্রাম্প

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT