চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে ‘দিয়াড়’র ভিন্নধারার কবিতা পাঠের আসর

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৯:১২ পূর্বাহ্ণ ৩০, অক্টোবর ২০১৬
শিল্প সাহিত্য
A A

রাজধানীর পরীবাগে সংস্কৃতি বিকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেলো সাংস্কৃতিক-সামাজিক সংগঠন ‘দিয়াড়’র আয়োজনে ‘আজ কবিতা সন্ধ্যা’ শিরোনামে ভিন্নধারার কবিতা পাঠের আসর।

কবিতার পাশাপাশি মাটির গন্ধ নিতে আয়োজন বসেছিল সংস্কৃতিক বিকাশ কেন্দ্রের খোলা মাঠে। বৃষ্টিকে উপেক্ষা করেই শুরু হয় আয়োজন। কবি, কবিতা আর শ্রোতাদের নিয়ে চলে বৈঠকী ঢংয়ের কবিতার আসর। আসর সঞ্চালন করেন সংগঠনের সদস্যসচিব আনোয়ার হক।

কবিতা আবৃত্তির ফাঁকে ফাঁকে চলে গুণীজনদের আলোচনা। একুশে পদক পাওয়া কবি মুহম্মদ নুরুল হুদা বললেন, ‘সমকালীন বাংলা কবিতায় পুরোনোদের দিন প্রায় শেষ। শুরু হয়েছে নতুনদের, নতুন শতকের, নতুন দশকের কবির দিন। নতুনদের অন্যরকম ভাষা, অন্যরকম নির্মাণ, অন্যরকম তৎপরতা দেখছি। নতুনদের হাতে চর্চিত হয়ে নতুন বাঁক নেবে বাংলা কবিতার। আমার এক কথা, খেয়ে ফেলতে হবে রবীন্দ্রনাথদের মতো রুই মাছদের।’

Banglabid

দিয়াড়’র প্রধান পৃষ্ঠপোষক নাট্যজন অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ বললেন, ‘জাতীয়ভিত্তিক এ সংস্থার মাধ্যমে বাংলা সংস্কৃতিকে বিশ্ব দরবারে পৌঁছে দেয়া হবে। এরই অংশ হিসেবে এ আয়োজন। আগামীতে আরো বড় পরিসরে আয়োজন করা হবে লোকগান উৎসব। এছাড়া এবছরই ঢাকায় আয়োজন করা হবে প্রথম জাতীয় গম্ভীরা উৎসব। চলছে তার প্রস্তুতিও।’

সংস্কৃতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বিষয়ে তিনি বলেন, ‘শিগগিরই এ সংগঠনের মাধ্যমে আমরা ‘একুশে’ ও ‘বঙ্গবন্ধু’ নামে আমের নতুন দু’টো জাত মানুষের হাতে তুলে দেবো। দিয়াড়’র আয়োজনে আগামী ফেব্রুয়ারি ও মার্চে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আম গাছের চারা রোপণের অনুরোধ জানানো হবে।’

ভিন্নধর্মী এ আয়োজনে নিজের লেখা কবিতা আবৃত্তি করেন কবি মুহম্মদ নুরুল হুদা, মোহন রায়, রেজাউদ্দিন স্ট্যালিন, আপেল আবদুল্লাহ, ভাস্কর চৌধুরী, আমিনুল ইসলাম, আশরাফ জুয়েল, চন্দ্রশিলা ছন্দা, এসআই শহীদ।

Reneta

আসরের সবশেষ আয়োজন ছিল ভারতের গুণী আবৃত্তিকার সৌমিত্র ঘোষের বিশেষ পর্ব। কলকাতার অন্যতম এ বাচিক শিল্পী সুরের মূর্ছনায় আবৃত্তি করেন এপার-ওপার বাংলার অনেক কবিতা। একে একে সমাপন, বিনোদিনীর প্রতি, ২৬ নম্বর চিঠি, সম্পর্ক, গরীবগঞ্জের রূপকথা, দুই বাংলা আবৃত্তি করে জয় করে নেন দর্শক মন।

দিয়াড় আহ্বায়ক মুখলেসুর রহমান মুকুল, পৃষ্ঠপোষক ড. অধ্যাপক মেসবাহ কামালসহ বিশিষ্টজনরা আলোচনায় অংশ নেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামের বিরুদ্ধে যে ভয়ানক অভিযোগ!

আগস্ট ১৭, ২০২৬

৩০০ ফুট উচ্চতা থেকে স্পেনে বিমান বিধ্বস্ত, আহত মালদ্বীপের পাইলট

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

নেপালে রানওয়েতে ধরা পড়ে ত্রুটি, ৭ ঘণ্টা পর ঢাকায় ১২৭ যাত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT