চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাঙামাটিতে স্বাভাবিক হচ্ছে পণ্য ও জ্বালানি সরবরাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৮ পূর্বাহ্ণ ১৯, জুন ২০১৭
জনপদ, রাঙ্গামাটি
A A

মনসুর আহম্মেদ, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির পাহাড় ধসের ঘটনায় রাঙামাটি-চট্টগ্রাম সড়ক বিচ্ছিন্ন হওয়ার পর গত তিন দিন ধরে কাপ্তাই রাঙামাটি নৌ-পথ চালু হওয়ায় এবং জেলা প্রশাসনের কঠোর নজরদারিতে রাঙামাটির বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়ে উঠতে শুরু করেছে।

বাজার ঘুরে দেখা গেছে কাঁচা তরকারি, সামুদ্রিক মাছ, মুদি দোকানের পণ্য সামগ্রী, জ্বালানি তেল সহ বিভিন্ন পণ্য সামগ্রী বাজারে আসছে।

ক্রেতা-বিক্রেতারা জানিয়েছেন, বর্তমানে বাজারে পণ্যের কোন সংকট নেই দ্রব্যমূল্যও রয়েছে স্থিতিশীল। প্রশাসনের পক্ষ থেকে শহরের বিভিন্ন বাজার এলাকা মনিটরিং করছে সমন্বয় কমিটি।

Banglabid

পাহাড় ধসের ঘটনার দু’দিন পরই অসাধু ব্যবসায়ীরা বাজার পরিস্থতি অস্থির করে তোলার চেষ্টা করলে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে বাজারে পণ্য সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে আসতে শুরু করে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ব্যবসায়ীদের বিনা খরচে পণ্য পরিবহনের জন্য লঞ্চ সার্ভিস দিচ্ছে রাঙামাটি লঞ্চ মালিক সমিতি।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বাজারে পর্যাপ্ত পণ্য সরবরাহ থাকার পরও কেউ যদি বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

রাঙামাটির সাম্প্রতিক দুর্যোগ পরবর্তী বাজারের দ্রব্যমুল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ৪ টি বাজার মনিটরিং সেল ও অভিযোগ কেন্দ্র গঠন করেছেেএছাড়া বাজারে ৩০ হাজার লিটার তেল ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে। তেলের পাম্প সমূহে চলছে আরও তেল তেল সংগ্রহের প্রক্রিয়া।

Reneta

এদিকে আগামী কয়েকদিনের মধ্যেই চট্টগ্রাম রাঙামাটি সড়ক হালকা যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ার সম্ভাবনা রয়েছে। সেনাবাহিনী ও সড়ক ও জনপথ বিভাগ একযোগে সড়ক যোগাযোগ পুনস্থাপনে কাজ করে যাচ্ছে। আগামী ১ মাসের মধ্যে এই সড়কে ভারী যানবাহন চলাচল শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অন্যদিকে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে ১৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। সেখানে প্রায় দুই হাজারের অধিক মানুষ আশ্রয় নিয়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাহাড় ধসরাঙামাটি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদে সিনেমা হল বন্ধ রাখার হুমকি

পরবর্তী

আপনি চিকুনগুনিয়ায় আক্রান্ত?

পরবর্তী
চিকুনগুনিয়া

আপনি চিকুনগুনিয়ায় আক্রান্ত?

হতাশার নাম মোস্তাফিজ, চমকের নাম হাসান আলি

সর্বশেষ

মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করা বর্তমান সরকারের বড় সাফল্য: প্রেস সচিব

আগস্ট ১৮, ২০২৬

আরব আমিরাতে বৃত্তির সুযোগ, অগ্রাধিকার পাচ্ছে ৮ দেশ

আগস্ট ১৮, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্যদের অঙ্গীকার

আগস্ট ১৮, ২০২৬

রাজধানী ও চট্টগ্রাম-বগুড়ায় নারীদের জন্য পিংক বাস সার্ভিস চালু

আগস্ট ১৮, ২০২৬

সরকারের ১৮০ দিন: শিক্ষায় পরিবর্তনের সূচনা

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT