চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাখাইনে সহিংসতা বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান

আলীম আল রাজী আলীম আল রাজী
৮:৪৭ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
জাতিসংঘের মহাসচিবের বৈঠক, আন্তর্জাতিক আলোচনা, বিশ্ব শান্তি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে রোহিঙ্গাদের উপর নিষ্ঠুর সামরিক অভিযান বন্ধে অবিলম্বে জরুরি পদক্ষেপ নিতে নিরাপত্তা পরিষদ মিয়ানমারকে আহ্বান জানিয়েছে।

একইসঙ্গে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেয়ায় বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়। রোহিঙ্গারা বড় ধরণের মানবিক বিপর্যয়ের মুখোমুখি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।

মিয়ানমার ও রোহিঙ্গা ইস্যুতে দ্বিতীয়বারের মতো বুধবার বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সুইডেন ও ব্রিটেনের অনুরোধে বুধবার এই রুদ্ধদ্বার বৈঠকের আয়োজন করা হয়।

Banglabid

রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরুর পর থেকেই রোহিঙ্গাদের উপর সহিংসতা ও নিপীড়নে অং সান সু চি’র সরকারের সমালোচনা করে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে বার বার সহিংসতা বন্ধের আহ্বান জানানো হলেও তা পাত্তাই দেয়নি মিয়ানমার সরকার। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্য ও সুইডেনের আহ্বানে রোহিঙ্গা সংকট নিয়ে জরুরি আলোচনায় বসে নিরাপত্তা পরিষদ।

বৈঠকে ১৫ সদস্যের পরিষদের বিবৃতিতে রাখাইনের সহিংসতাপূর্ণ এলাকাগুলোতে পরিস্থিতি উত্তরণের পাশাপাশি আইনশৃঙ্খলা ফিরিয়ে এনে বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের আহ্বান জানানো হয়। নয় বছরের মধ্যে এই প্রথম মিয়ানমার বিষয়ে সম্মত হয়েছে নিরাপত্তা পরিষদ এবং এই পদক্ষেপকে সহিংসতা নিরসনের প্রথম ধাপ বলেছে।

বিবৃতিতে শরণার্থীদের সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানানোর পাশাপাশি জাতিসংঘ ও অন্যান্য সংস্থাগুলোকেও বাংলাদেশকে সহায়তা দেয়ার আহ্বান জানানো হয়। রাখাইন পরিস্থিতির একটি দীর্ঘমেয়াদি সমাধানের বিষয়ে একমত হয়েছে পরিষদের সদস্যরা এবং কফি আনান কমিশনের প্রতিবেদন বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

মিয়ানমারে রোহিঙ্গারা বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখোমুখি বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টিনিও গুতেরেস। রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের অমানবিক নির্যাতন বন্ধের আহ্বান জানান তিনি। জাতিসংঘ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে ওই আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। এছাড়া রোহিঙ্গাদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রাখাইন পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চি। বুধবার মিয়ানমার সরকারের মুখপাত্র এ তথ্য জানান।

১৯ সেপ্টেম্বরের ভাষণে সু চি জাতীয় ঐক্য ও শান্তির ডাক দেয়ার পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেবেন বলেও ইঙ্গিত দেন ওই মুখপাত্র।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

রোহিঙ্গা-জাতিসংঘ নিরাপত্তা পরিষদ৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত প্রায় ৫শ মানুষ মারা গেছে, আর প্রাণভয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘজাতিসংঘ নিরাপত্তা পরিষদমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

লিভারপুলের হতাশার রাতে ম্যানসিটির ‘শাপমোচন’

পরবর্তী

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

পরবর্তী

ঢাবি ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণে সমন্বয়হীনতার অভিযোগ

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT