চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রহস্য রেখে অস্ট্রেলিয়ায় ফিরলেন শাবনূর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৭ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৫
বিনোদন
A A

বেশ কিছুদিন ধরে এফডিসি সহ বিভিন্ন অনুষ্ঠানে সবার মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা চলচ্চিত্রের সুপারহিট নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় থাকা শাবনূর রোজার আগে দেশে ফিরেছিলেন।

দেশে ফেরার উদ্দেশ্য যেসব সিনেমার কাজ বাকি ছিলো সেসব সিনেমার কাজ শেষ করবেন। তবে কোনো সিনেমার কাজ শেষ না করেই হঠাৎ করেই আবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্য দেশ ছাড়ছেন ‘তোমাকে চাই’ খ্যাত শাবনূর।

প্রায় ২০ বছরের ক্যারিয়ারে শেষ পর্যায়ে এসে অনিয়মিত হয়ে পড়েন এহতেশামের ধরে আসা ‘চাঁদনী রাতে’ এই নায়িকা। ২০১৩ সালে মোস্তাফিজুর রহমান পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমাটি শেষ করেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমান তিনি।

Banglabid

সে সময়ে জানা যায় শাবনূরের বিয়ের কথা। নায়ক অনিকের সঙ্গে ঘর বাধেঁন শাবনূর। এর কয়েক মাস পরেই ২০১৩ সালে ২৯ ডিসেম্বর শাবনূরের কোল জুড়ে আসে ছেলে সন্তান আইজান।

এরপর থেকেই জোড় গুঞ্জন ওঠে শাবনূর দেশে ফিরছেন। ছেলে আইজানকে দেশে ফিরলেও শুটিং এর কাজে সময় দিতে পারছিলেন না তিনি। তবে বেশ কিছু দিন ধরে তার চিরচেনা জায়গা এফডিসিতে টানা তিনদিন একটি অসমাপ্ত সিনেমার গানের শুটিং এ অভিনয় করেন তিনি।

শাবনূর অভিনীত প্রায় চারটি সিনেমার কাজ শেষ না হওয়ার কারণে পরিচালকরা ছবিগুলো মুক্তি দিতে পারছেন না। এরমধ্যে তিন বছর ধরে আটকে আছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এইতো প্রেম’, মোস্তোফিজুর রহমান বাবু পরিচালিত ‘অবুঝ ভালোবাসা’ সিনেমাটি আটকে আছে প্রায় চার বছর ধরে। এছাড়া পাঁচ বছর ধরে আটকে আছে নজরুল ইসলাম খান পরিচালিত ‘স্বপ্নের বিদেশ’ সিনেমাটির কাজ।

Reneta

আটকে থাকা এইসব সিনেমার কাজ কবে নাগাদ শেষ করবেন এই গুণী নায়িকা তা এখন পর্যন্ত কিছু জানাননি।

তবে ঢালিউডের অনেক পরিচালকরা মনে করেছেন শাবনূর মুটিয়ে যাওয়ার কারণে ক্যামেরার সামনে দাঁড়াতে সমস্যা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢালিউডশাবনূর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্মম নৃশংসতার ৭০ বছর

পরবর্তী

মেসি-নেইমার ফিরতেই অপ্রতিরোধ্য বার্সা

পরবর্তী

মেসি-নেইমার ফিরতেই অপ্রতিরোধ্য বার্সা

নৌকা ডু্বির ঘটনায় শতাধিক নিহতের আশঙ্কা

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT