চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রমজান উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১৭, মে ২০১৮
বাংলাদেশ
A A

পবিত্র রমজান মাসে যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবন্ধিকতা ও দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনের শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও পবিত্র রমযান মাস নির্বিঘ্নে পালন করতে আমরা প্রস্তুত রয়েছি। যেকোন প্রকার অপ্রীতিকর ঘটনা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত থাকবে।

সম্প্রতি চট্টগ্রামে কয়েকজন যুবকের নিখোঁজের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন: অধিকাংশরাই নানান উদ্দেশ্যে আত্মগোপন করে থাকে, অনেকেই এটা গুম হিসেবে ধরে থাকেন। কিন্তু আমরা যতোগুলো এগুলোর সন্ধান পেয়েছি এরমধ্যে অধিকাংশই নিজেরাই আত্মগোপন করেছে কিংবা স্বেচ্ছায় আত্মগোপন করে তাদের যে আকাঙ্খা সেটাকে চরিত্রার্থ করার ব্যবস্থা করেছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন প্রতিবন্ধিকতা ও দুর্যোগ ঝুঁকিহ্রাস বিষয়ক দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ১৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করেন। তিনি প্রতিবন্ধি ব্যক্তিদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সামাজিক নিরাপত্তা কার্যক্রম বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেছেন।

Reneta

প্রতিবন্ধি ব্যক্তিদের সমাজের উন্নয়ন কর্মকাণ্ডের মূলধারায় সম্পৃক্ত করা, তাদের সমঅধিকার নিশ্চিত করা বর্তমান সরকারের নিয়মিত কার্যক্রমের একটি অংশ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা বিশ্বে প্রায় ৬৫ কোটি মানুষ প্রতিবন্ধিতায় আক্রান্ত। উল্লেখযোগ্য সংখ্যক জনগণ কোন না কোন প্রতিবন্ধিকতার শিকার। এই বিপুল জনগোষ্ঠীকে উন্নয়ন কর্মকাণ্ডের মূল ধারার বাইরে রেখে জাতীয় উন্নয়ন নিশ্চিত করা দুরুহ।

আসাদুজ্জামান খাঁন বলেন, আমরা মনে করি প্রতিবন্ধি জনগণকে উন্নয়নের স্রোতে মূলধারায় তুলে আনার লক্ষ্যে তাদেরকে জাতীয় দুর্যোগ ও প্রশমন কর্মসূচীর সঙ্গে সম্পৃক্ত করা গেলে সুফল পাওয়া যাবে।

সম্মেলনে সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজ্জামেল হক। এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক আলী আহমেদ খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রমজানস্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে শুরু হলো বিতর্ক উৎসব ও কর্মশালা

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মতপার্থক্য থাকলেও মার্কিন শান্তি প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

গরুর হাট: ক্রেতা এখনও দেখছে বেশি, কিনছে কম

মে ২৩, ২০২৬

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনায় সাকিব

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT