চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র মেলায় তিল ঠাঁই আর নাহিরে

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১০:৩৩ পূর্বাহ্ণ ১০, মে ২০১৭
বিনোদন
A A
নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় রবীন্দ্র উৎসবের দ্বিতীয় দিন।

নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় রবীন্দ্র উৎসবের দ্বিতীয় দিন।

অনুষ্ঠান শুরুর আগেই ছায়ানট সংস্কৃতি–ভবনের মিলনায়তন লোকে লোকারণ্য। মিলনায়তনের সিঁড়ির আদলে বানানো আসনে পা বিছিয়ে বসেছে দূরদূরান্ত থেকে আগত দর্শক। বাঁশি আর এস্রাজের সুরে সুরে মঞ্চের পর্দা সরে গেল। পর্দা সরতেই দেখা গেল পাঁচ নৃত্যশিল্পী নাচের ভঙ্গিমায় দাঁড়িয়ে আছেন। পেছনে লাল শাড়ি আর সাদা পাঞ্চাবি পরা গায়ক ও বাদকরা।

‘এ দিন আজি কোন ঘরে গো’ গানের তালে তালে নৃত্যের মধ্য দিয়ে শুরু হলো কবিগুরু রবীন্দ্রনাথের ১৫৬তম জন্মদিন উপলক্ষে ছায়ানটের রবীন্দ্র মেলা। গতকাল মঙ্গলবার ছিল দ্বিতীয় ও শেষদিন।

এরপর সতপা সাহা এককভাবে গাইলেন, তুমি যে আমার চাও। হেথা যে গান গাইতে আসা গাইলেন সামিয়া আহসান। ফারহিন খান জয়িতা, লাইসা আহমেদ লিসা, আজিজুর রহমান তুহিন, শ্রাবণী মজুমদাররা একের পর এক গান গেয়ে মুগ্ধ করেন দর্শকদের। ততক্ষণে ছায়ানট মিলনায়তনে আর কারও পা বিছিয়ে বসার সুযোগ নেই। কারণ সবাইকে গাদাগাদি করে বসতে হয়েছে। বসার জায়গা না পেয়ে দাঁড়িয়েও ছিলেন অনেকে।

Banglabid

আজিমপুর থেকে আঞ্জুমন আরা এসেছেন রাজধানীর মোহাম্মদপুরের এই ছায়ানট সংস্কৃতি–ভবনে। পেশায় শিক্ষিকা। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘প্রিয় সব মানুষের গান শুনতে এসেছি। জয়িতা, লিসা, মৃত্তিকা, শ্রাবণী এরা খুব ভালো গায়। ছায়ানটের অন্যান্য শিল্পীরাও চমৎকার গায়। মুগ্ধ হয়ে তাদের গান শুনি। প্রাণ জুড়িয়ে যায়।’

রবীন্দ্রনাথকে নিয়ে দুই দিনব্যাপী উৎসব করায় তিনি ছায়ানটকে ধন্যবাদ জানান।

ওসমান গনী নামে একজন এসেছেন আদাবর থেকে। তিনি বলেন, ‘ ১৪ বছরের ছেলেকে নিয়ে এসেছি। বাচ্চা যদি দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত না হয় তাহলে তাহলে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই তাকে নিয়ে আসা। রবীন্দ্রনাথ আমাদের সমাজকে সংস্কৃতিকে কত সুন্দরভাবে পথ দেখিয়েছেন সেটা তো প্রজন্মকে চেনানোর দায়িত্ব আমাদের। ছায়ানটের এই আয়োজন খুবই ভালো লেগেছে।’

Reneta

ছয়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা বলেন, ‘প্রত্যাশাতীত সাড়া পেয়েছি। রবীন্দ্রনাথ যে এখনো বাঙালির হৃদয়ের সর্বোচ্চ আসনে সমাসীন তা প্রমাণিত হয় এসব আয়োজনের মধ্য দিয়ে। গতকাল অনেককে বসার জায়গা দিতে পারিনি। আজও দাঁড়িয়ে আছেন অনেকে। আমি মনে করি রবীন্দ্রনাথের আবেদন এভাবেই যুগের পর যুগ বৃদ্ধি পাবে। রবীন্দ্রনাথকে ঘিরে এই উন্মাদনা বেঁচে থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্ধারিত সময়ে কেন শেষ হয়নি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সংস্কার কাজ

পরবর্তী

মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে মারে

পরবর্তী

মাদ্রিদ ওপেনের তৃতীয় রাউন্ডে মারে

বুধবার শপথ নেবেন সাউথ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT