চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রক্তাক্ত অভিযানে শেষ হলো ভারতে জঙ্গি হামলা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৮:৩১ পূর্বাহ্ণ ২৭, জুলাই ২০১৫
আন্তর্জাতিক
A A

সেনাবাহিনীর নেতৃত্বে বিএসএফ ও ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) কর্মীদেরও টানা ১২ ঘণ্টার রক্তাক্ত অভিযানের মধ্যেদিয়ে ভারতের উত্তর পাঞ্জাবের গুরুদাপুরের জঙ্গি হামলার অবসান হয়েছে।

শেষ জঙ্গি নিহত হওয়ার পর স্থানীয় সময় বিকাল ৫টার দিকে অভিযানের সমাপ্তি ঘোষণা করে দেশটির সেনাবাহিনী।

সোমবার পাকিস্তান সীমান্তের কাছে গুরদাসপুরে পুলিশ স্টেশন ও বাস স্টেশনসহ কয়েকটি স্থানে বন্দুকধারীদের হামলায় একজন পুলিশ সুপারসহ (এসপি) নিহত হন কমপক্ষে ১০ জন।

Banglabid

এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। নিহতদের মধ্যে ৩ বন্দুকধারীও রয়েছে।

এনডিটিভি ও আনন্দবাজার জানায়, বন্দুকধারীরা প্রথমে একটি প্রাইভেটকার ছিনতাই করে। এরপর গাড়ির ভেতর থেকে বাস স্টেশনে গুলি করতে করতে পাশের পুলিশ স্টেশনে গিয়ে হামলা চালায়। নিহতদের মধ্যে গুরুদাসপুরের পুলিশ সুপার বলজিৎ সিংহ ও  আরও দু’জন পুলিশ কর্মী রয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সোমবার ভোরে পাক সীমান্ত পেরিয়ে ওই এলাকায় ঢুকে পড়ে কয়েক জন জঙ্গি। সেনাবাহিনীর পোশাক পরা জঙ্গিরা প্রথমে রাস্তার পাশের একটি খাবারের দোকানে হামলা চালায়। এরপর একটি চলন্ত বাসে হামলা করে। এতে চার জন যাত্রী গুরুতর আহত হন।

Reneta

এরপর জঙ্গিরা একটি প্রাইভেটকার চালককে গুলি করে তার গাড়ি কেড়ে নেয়। ওই গাড়ি নিয়েই একটি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালায় তারা। সেখানে কয়েকজন গুলিবিদ্ধ হন। দিননগর থানায় এসে আবারো হামলা শুরু করে তারা।

এই ঘটনার পর গোটা ভারতে সতর্কতা জারি করা হয়েছে। হামলার পর সকালেই গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঘটনার জেরে উত্তাল হয়েছে ভারতের সংসদও। এ বিষয়ে লোকসভায় বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এর আগে সকালে হামলার পরপর তিনি বলেন, এই ঘটনার জেরে পাক সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

রাজনাথ আরো বলেন, ‘পাকিস্তান বিষয়ে আমরা শান্তি চাই। কিন্তু, দেশের সম্মান বিসর্জন দিয়ে নয়। আমরা প্রথমে হামলা চালাই না। কেউ আমাদের ওপর আক্রমণ চালালে হাত গুটিয়ে বসে থাকবো না। যোগ্য জবাব দেওয়া হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতে হামলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ও এখনো শ্বাস নিচ্ছে, বন্ধ চোখের পাতাও কাঁপছে

পরবর্তী

ইথিওপিয়ার জন্য কাজ করবেন ওবামা

পরবর্তী

ইথিওপিয়ার জন্য কাজ করবেন ওবামা

ওদের সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি...

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT