চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রকিবুল ঝলকে আবারো জিতল মোহামেডান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৬ অপরাহ্ণ ১২, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

আগের ম্যাচে ৮২ রানের অনবদ্য ইনিংস। এই ম্যাচে করলেন আরও দুই রান বেশি। উভয় ম্যাচেই ফলাফল এক। রকিবুল ঝলকে আবারও জিতল মোহামেডান। অধিনায়কের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ঢাকা প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে ৪ উইকেটে হারায় ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি।

প্রথম ব্যাট করে আড়াই ওভার বাকি থাকতে ২২৫ রানে অলআউট হয় খেলাঘর। জবাবে চার বল ও চার উইকেট হাতে রেখে জয় তুলে নেয় মোহামেডান।

২২৬ রানের টার্গেটে ব্যাট করতে শুরুটা দারুণ হয় মোহামেডানের। কিন্তু ওপেনিং জুটি ভাঙতেই যেন ছন্দ হারায় তারা। বিনা উইকেটে ৬৪ থেকে একশ’র আগেই তিন উইকেট নাই হয়ে যায়। অভিষেক মিশ্রা ২৭ ও আব্দুল মাজিদ ৪০ রানে ফেরার পর দ্রুত ফেরেন ইরফান সুক্কুর (১৬)।

Banglabid

এরপরই প্রতিরোধ গড়েন রকিবুল। প্রথম চেষ্টা করে মোহাম্মদ আশরাফুলকে নিয়ে। কিন্তু আগের ম্যাচে শূন্য রানে ফেরার পর এই ম্যাচে সুবিধে করতে পারেননি আশরাফুল। মাত্র ১০ রান করেই আউট হন তিনি। তবে আশরাফুল ফিরলেও ৩৮ বলে ৩৯ রানের গতিশীল ইনিংস খেলে অধিনায়ককে ভালো সঙ্গ দেন নাদিফ চৌধুরী। তার সঙ্গ পেয়ে একপ্রান্তে নিজের মতো করেই খেলেন রকিবুল। শেষ পর্যন্ত ৮৮ বলে আট চার ও এক ছক্কায় ৮৪ রানে অপরাজিত থাকার পাশাপাশি দল জিতিয়ে মাঠ ছাড়েন মোহামেডান অধিনায়ক।

খেলাঘরের হয়ে রবিউল হক ও তানভীর ইসলাম দুটি করে উইকেট নেন। এছাড়া রবিউল ইসলাম রাব্বী ও মাসুম খান একটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় খেলাঘর। শুধু ব্যতিক্রম ছিলেন মোসাদ্দেক ইফতেখার। দলীয় সর্বোচ্চ ৮৭ রানের ইনিংস খেলে কাটা পড়েন রানআউটের খাড়ায়।

Reneta

ইফতেখারকে যা একটু সঙ্গ দিয়েছেন অমিত মজুমদার। তিনি করে ৩৭ রান। দুজনের বাইরে ভারতীয় ব্যাটসম্যান অশোক মেনারিয়া ২৬ ছাড়া অন্য কেউ বলার মতো রান করতে পারেননি।

তিন উইকেট নিয়ে মোহামেডানের সফল বোলার সোহাগ গাজী। আলাউদ্দিন বাবু ও কাজী অনিক নেন দুটি করে উইকেট। আর আগে ম্যাচে পাঁচ উইকেট নেয়া শফিউল ইসলাম এই ম্যাচে নেন একটি উইকেট। ব্যাট হাতে রান পেলেও বল হাতে একটি উইকেট পেয়েছেন আশরাফুল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়েদের জাতীয় লিগে আবারও চ্যাম্পিয়ন সিলেট

পরবর্তী

টাঙ্গাইলে ৩ ভুয়া ডিবি আটক

পরবর্তী

টাঙ্গাইলে ৩ ভুয়া ডিবি আটক

এমনই শোভন হতে হয় প্রকৃত নেতাকে

সর্বশেষ

ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ( সংগৃহীত)।

“একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে গেল কানাডা, কী প্রতিক্রিয়া সে দেশে?

আগস্ট ২৩, ২০২৬
ছবি: ‘রোহিঙ্গা সংকটের ১০ বছরে: মানবিক সহায়তা থেকে টেকসই সমাধান’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: শামা ওবায়েদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌবাহিনী ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

মাঠেই মৃত্যু, ম্যাচ চলাকালীন কী ঘটেছিল পর্তুগিজ মিডফিল্ডারের সাথে

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT