চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রংপুর সিটি নির্বাচনে সেনাবাহিনীর প্রয়োজন নেই: সিইসি

মেরিনা লাভলী মেরিনা লাভলী
৯:৫৮ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৭
রংপুর, রাজনীতি
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রংপুর সিটি কর্পোরেশন

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনীর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। তবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্মকর্তাদের পক্ষপাতহীন থাকার কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।

রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে সিটি কর্পোরেশন নির্বাচনের কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী প্রচারণা ও ভোট সুষ্ঠু করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে আলোচনা ছিল পুরো সময় জুড়ে। তবে নির্বাচন নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির প্রার্থীরা।

নির্বাচন নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর শঙ্কা না থাকলেও স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সতর্ক দৃষ্টি প্রয়োজন বলে মত দেন জাতীয় পার্টির প্রার্থী। তবে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে বিএনপির।

আওয়ামী লীগ মনোনিত প্রার্থী সরফুদ্দিন আহমেদ বলেন: এর আগে কোন আতঙ্ক ছিল না। এখনও কোন আতঙ্ক আছে বলে আমি মনে করি না।

তবে নির্বাচন সুষ্ঠু করতে সেনাবাহিনীর প্রয়োজন নেই সিইসির এমন অভিমতে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা। তিনি বলেন: নগরবাসী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না এ বিষয়ে শঙ্কায় আছে। সেনাবাহিনী যদি নির্বাচনে নিয়োজিত থাকে তাহলে তারা অবাধ সুষ্ঠু নিরেপেক্ষ নির্বাচন হওয়ার ভরসা পায়।

জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন: সাধারণ মানুষ মনে করে আসলেই কী ভোট হবে? অামরা যেখানে ভোট দেবো সেটা কি সঠিকভাবে কাউন্ট হবে?

নিবার্চনকে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু করতে নির্বাচনে কালো টাকা ও পেশি শক্তি প্রতিরোধের আহ্বান জানিয়েছেন প্রার্থীরা।

নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করলে প্রার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন রংপুর রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন: আইনের বিঘ্ন ঘটিয়ে, আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না, মামলায় মোকাদ্দমায় পড়বেন না।

বিস্তারিত দেখুন এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে মেরিনা লাভলীর রিপোর্টে:

ট্যাগ: নির্বাচন কমিশনারপ্রধান নির্বাচন কমিশনাররংপুর সিটি কর্পোরেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাদার বেঞ্জামিনের প্রবন্ধসমগ্রের প্রকাশনা উৎসব

পরবর্তী

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলোকিত পৃথিবী

পরবর্তী
চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য শিশুদের ছবি, ভিডিও ক্যামেরা হাতে।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলোকিত পৃথিবী

অফিসে বসে পলাশ মাহবুবের ছবি, কম্পিউটার ও ডেস্কের পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরস্কারের চেয়ে মনোনয়ন বেশি পাই: পলাশ মাহবুব

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT