চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যোগ করা সময়ের গোলে শীর্ষে লিভারপুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ পূর্বাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

প্রথমার্ধ বেঞ্চে বসেই কাটিয়েছেন। দ্বিতীয়ার্ধের ২৩ মিনিটে জর্ডান হেন্ডারসনের বদলি হয়ে আসেন মাঠে। দেখতে দেখতে নির্ধারিত ৯০ মিনিটের খেলা কেটে যায়। পাওয়া হয় না গোল। পয়েন্ট হারানোর শঙ্কা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে খুললেন সেই গেরো। নিজেকে সুপার সাব প্রমাণ করা ফরোয়ার্ড ডিভক অরিগি এনে দিলেন জয়সূচক গোলটি। উলভার হ্যাম্পটনকে হারিয়ে লিভারপুলকে তুলে নিলেন ইপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে।

আগের ম্যাচে চেলসির পরাজয়ে অলরেডদের সামনে শীর্ষে ওঠার হাতছানি ছিল। শনিবার রাতে মলিনাক্স স্টেডিয়ামে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়েই পড়েছিলেন সালাহরা। ম্যাচে ৬৭ শতাংশ বল দখলে রাখার পাশাপাশি তারা নেন ১৭টি শট। যার মধ্যে লক্ষ্য বরাবর ছিল পাঁচ শট। অন্যদিকে স্বাগতিক উলভাররা মাত্র তিনটি শট নিতে পারে, লক্ষ্যে মাত্র একটি।

ম্যাচের ১৮ মিনিটে মোহাম্মেদ সালাহর কর্নার থেকে আসা বলে হেডে গোল করতে ব্যর্থ হন জোয়েল মাতিপ। ৩২ মিনিটে তিনি হেডে গোল করতে ব্যর্থ হন আবারও। এ যাত্রায় তাকে বল বাড়িয়েছিলেন ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড।

Banglabid

বিরতির পর অতিথিদের হতাশা বাড়ান সালাহ। অ্যালেক্সান্ডার আর্নল্ডের থেকে কর্নার কিকে বল পেলেও বাঁ-পায়ের শট জাল বরাবর পাঠাতে পারেননি। খানিক পর থিয়াগোর শট রুখে দেন স্বাগতিক গোলরক্ষক হোসে শা।

ম্যাচের ৫৯ মিনিটে লিন্ডার ডেনডঙ্কের দূরপাল্লার শট ঠেকিয়ে লিভারপুলের ত্রাতা হন অ্যালিসন বেকার। পাঁচ মিনিট পর রবার্টসনের হেড থেকে বল পেয়ে গোলের সুযোগ নষ্ট করেন ডিয়েগো জোতা।

লিভারপুলের একের পর এক গোলের সুযোগ হাতছাড়ার মিছিলে ৮৭ মিনিটে যোগ দেন সাদিও মানে। তার ডান পায়ের শট গোলরক্ষক প্রতিহত করলে অলরেড ডাগআউটে হতাশা নেমে আসে।

Reneta

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অবশ্য আলোর ঝলকানি। আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। সালাহর বানিয়ে দেয়া বলে পোস্টের একদম কাছ থেকে বাঁ-পায়ে নিশানাভেদ করে লিভারপুলকে স্বস্তি এনে দেন অরিগি।

জয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্টে টেবিলের শীর্ষে এখন লিভারপুল। সমান ম্যাচে ২১ পয়েন্টে উলভার হ্যাম্পটন অষ্টম স্থানে। সাউদাম্পটন ও ব্রাইটনের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগওয়েস্ট হ্যামচেলসিলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন, জানে না বাংলাদেশ’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: বাংলাদেশের কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা শরণার্থীরা তাদের দেশত্যাগের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সমবেত হয়েছেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন কবে, বাংলাদেশকে যা জানাল মিয়ানমার

আগস্ট ১৭, ২০২৬

ই-রিকশা নিয়ে নানা পরিকল্পনা ও বিধিনিষেধ জানালেন প্রতিমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকায় খাবার-পানি ছিল না, ৯ বাংলাদেশিসহ ১১ জনের মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬

বুটজোড়া তুলে রাখার পথে রোনালদো, অবসর নিয়ে দিলেন স্পষ্ট ইঙ্গিত

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT