চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে পাকিস্তানের কোচ হতে চান না ওয়াসিম আকরাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
ওয়াসিম আকরাম পাকিস্তানের কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেননি. Channel i News - চ্যানেল আই নিউজ

যেমন উচ্চমাপের খেলোয়াড় ছিলেন, তার বোলিংয়ের ভিডিও দেখেই অনেক তরুণ নিজের মাঝে বুনে নিয়েছেন, নিজেকে গড়ে নিয়েছেন ওয়াসিম আকরাম হওয়ার স্বপ্ন-পথ। সেই কিংবদন্তি যদি কাউকে কোচিং করান, নিশ্চিতভাবে সেটা হবে অসাধারণ এক ব্যাপার। স্বদেশ পাকিস্তানের কোচ হলে তো কথাই নেই।

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি টি–টুয়েন্টি লিগে কোচিং, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং পরামর্শক হওয়ার বাইরে ওয়াসিম আকরামকে দেখা যায়নি কোচের বড় কোনো দায়িত্ব নিতে। পাকিস্তানের উত্তপ্ত কোচিং চেয়ারে তো বসার ইচ্ছেটাই নাই বলে জানালেন সাবেক বাঁহাতি পেসার।

নিজ দেশের জাতীয় দলের কোচ না হতে চাওয়ার অবশ্য বিবিধ কারণ আছে ওয়াসিমের। ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য কয়েকটি কারণ জানালেন নিজ মুখে। বলেছেন কোচিংয়ের জন্য এত দীর্ঘ সময় বের করতে না পারার কথা।

Banglabid

‘যখন আপনি কোচ হবেন, তখন বছরে ২০০ থেকে ২৫০ দিন সময় দিতে হবে দলকে, সেটি অনেক দীর্ঘসময়ের কাজ। মনে হয় না পাকিস্তানের বাইরে কাজের এতটা সময় আমি বের করতে পারব, পরিবার থেকে এতটা সময় দূর থাকতে পারব।’

‘তাছাড়া বেশিরভাগ খেলোয়াড়ের সঙ্গেই আমি অনেক সময় কাটাচ্ছি, পিএসএলে, তাদের সবার কাছে আমার নাম্বার আছে, চাইলেই তারা যেকোনো পরামর্শের জন্য ফোন করতে পারে।’

আকরাম নতুন করে সামনে এনেছেন দর্শকদের লাগামহীন আচরণের বিষয়টিও, ‘আমি তো বোকা নই। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখি, দেখি, মানুষজন কীভাবে আমাদের কোচদের ও সিনিয়রদের তুচ্ছতাচ্ছিল্য করতে থাকে।’

Reneta

‘কোচ তো মাঠে খেলেন না। মাঠে কেবল খেলোয়াড়রাই খেলে। কোচ কেবল পরিকল্পনাতে খেলোয়াড়দের সাহায্য করতে পারে। সুতরাং, যদি দল হারে, আমি মনে করি না কোচকে সেই হারের জন্য দায়ী করা উচিত বা কোচকে হারের জন্য দোষীসাব্যস্ত করে সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়ার দরকার আছে।’

‘আমি মনে করি না এসব নিতে পারব। আমার সাথে কোনো বাজে আচরণ সহ্য করতে পারব না। আমি সমর্থকদের ভালোবাসি, খেলাটার জন্য তাদের আবেগকে সমর্থন করি, কিন্তু বাজে আচরণগুলো মোটেই নয়, যা তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাগাতার প্রদর্শন করতে থাকে। অন্য কোনো দেশে আমি এমনটা ঘটতে দেখিনি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াসিম আকরামপাকিস্তানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিরল প্রজাতির ৫৪টি কচ্ছপসহ পিতা-পুত্র আটক

পরবর্তী

এমন ছবি কেন ‘ভাইরাল’ হয় না!

পরবর্তী
জনপ্রিয় ব্যক্তিরা একসাথে আলোচনা করছেন, ছবি তোলা হয়েছে বাইরে. Channel i News - চ্যানেল আই নিউজ

এমন ছবি কেন ‘ভাইরাল’ হয় না!

তথ্যমন্ত্রীকে চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের প্রতিনিধিরা ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লিনফিড বাস্তবায়ন: তথ্যমন্ত্রীকে চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের অভিনন্দন

সর্বশেষ

শিক্ষার্থী ও গবেষকদের যুক্তরাষ্ট্রে যাতায়াত নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT