চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকোনো মূল্যে দিবালাকে চান মেসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
দিবালা

নেইমারের ক্লাব ছাড়ার গুঞ্জনের প্রথম থেকেই তলে তলে তার বিকল্প খোঁজা ‍শুরু করেছিল বার্সেলোনা। ব্রাজিলিয়ান তারকার সম্ভাব্য বিকল্প নামগুলোর মধ্যে সবার উপরে আছে মেসির জাতীয় দল সতীর্থ পাওলো দিবালার নাম।

নেইমার পাকাপাকিভাবে বার্সা ছাড়ার পর নতুন পার্টনার হিসেবে স্বদেশীকেই চাচ্ছেন মেসি। সেটা যেকোনো মূল্যেই হোক না কেন!

গত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সাকে উড়িয়ে ফাইনালে উঠেছিল জুভেন্টাস। তুরিনের প্রথম লেগের ম্যাচে এই ‘নতুন মেসির’ কাছেই বিধ্বস্ত হয়েছিল বার্সা। সেই থেকেই দিবালাকে পাখির চোখ করেছে কাতালানরা। নেইমার চলে যাওয়ার পর তাদের আগ্রহের বেগ আরও বেড়েছে।

Banglabid

ইতালির গণমাধ্যমের খবর, ন্যু ক্যাম্পে নতুন পার্টনার হিসেবে দিবালাকেই দলে চাইছেন মেসি। যদিও দিবালাকে কোন মূল্যেই ছাড়তে নারাজ জুভরা।

ইতালিয়ান পত্রিকা ‘কোরিয়ারি ডেল স্পোর্ত’ এক প্রতিবেদনে দিবালার প্রতি মেসির প্রবল আগ্রহের কথা জানিয়েছে। পত্রিকাটি তাদের ফ্রন্ট পেজে মেসি ও দিবালার গলা ধরাধরি একটি ছবির নিচে শিরোনাম করেছে, ‘ওয়াল অ্যারাউন্ড দিবালা’। এর মাধ্যমে তারা বোঝাতে চেয়েছে, দিবালাকে ধরে রাখতে সম্ভব্য সবকিছু করবে জুভেন্টাস। তবে কাজটা যে কঠিন হবে সেটাও উল্লেখ করেছে তারা।

পত্রিকাটি আরও জানিয়েছে, দিবালাকে দলে পেতে ১২০ মিলিয়ন ডলারের দর ওঠাতে পারে বার্সেলোনা।

Reneta

২৩ বছরের দিবালা জুভদের জার্সি গায়ে ৯৪ ম্যাচে ৪২ গোল করেছেন। এবছর সিরি আ ও ইতালিয়ান কাপ জিতেছে জুভেন্টাস।

অন্যদিকে নেইমারকে নিয়ে আর ভাবতে চান না বার্সেলোনার কোচ আর্নেস্টো ভালভার্দে। বলেছেন, ‘প্রত্যেকেই ভাগ্য নির্বাচনের ক্ষেত্রে স্বাধীন। সে তার নিজেরটা বেছে নিয়েছে। আমরা তার সৌভাগ্য কামনা করি। আমরা তার এখানে থাকাটা পছন্দ করতাম। কিন্তু এখন আমাদের ওই চিন্তা বাদ দিতে হবে। পেছনে না তাকিয়ে আপনাকে সামনে দেখতে হবে। কিছু দরজা বন্ধ হয়েছে, কিন্তু অন্যগুলো তো খোলা আছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জুভেন্টাসপাওলো দিবালাবার্সেলোনালিওনেল মেসি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওয়ালশের কাছে যে গল্পটা শোনেন তাসকিন

পরবর্তী

বনশ্রীর ঘটনায় বিএনপি-জামায়াতের ৩৭ জনের বিরুদ্ধে মামলা

পরবর্তী
বনশ্রী

বনশ্রীর ঘটনায় বিএনপি-জামায়াতের ৩৭ জনের বিরুদ্ধে মামলা

শিশু নির্যাতন

রাজশাহীতে আড়াই বছরের শিশুকে ধর্ষণ

সর্বশেষ

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬

নুসরাত হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ২৪, ২০২৬

আগস্টের প্রথম ২২ দিনে প্রবাসী আয় প্রায় ২১৫ কোটি ডলার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT