চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকারণে বরিশাল যেতে চান শ্রাবন্তী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০১৬
বিনোদন
A A

কলকাতা প্রথম সারির নায়িকা শ্রাবন্তী। ‘অমানুষ’, ‘বিন্দাস’, ‘দিওয়ানা’, ‘গয়নায় বাক্স’র’
মতো অসংখ্য সুপারহিট সিনেমার নায়িকা তিনি। তার হাসি, তার চাওয়া যেনো কোকা
কোলার ঝাঁঝের মতো। সেই গ্ল্যামার কন্যা শ্রাবন্তী গতকাল এসেছেন ঢাকায়।

প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রের অভিনয় করছেন তিনি। বাংলার কিং শাকিব খানের সঙ্গে ‘শিকারী’ সিনেমার মধ্য দিয়ে নিজেকে আরো একবার মেলে ধরবেন সুপারহিট এ নায়িকা।

জাকির হোসেন সীমান্ত পরিচালিত ‘শিকারী’ ছবির মহরত ছিলো সোমবার। মহরতের জন্য একদিনের সফরে ঢাকায় এসেছেন শ্রাবন্তী।

Banglabid

মহরত শেষে ঢাকার গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। শ্রাবন্তী জানালেন, বরিশালের মেয়ে তিনি। বরিশালে কেউ থাকেন না বলে কখনো আসা হয়নি তার। কিন্তু বাবা-মায়ের কাছে অনেক গল্প শুনেছেন তিনি।

বলেন, জন্মের আগেই বাবা-মা ভারত চলে যাওয়ার কারণে কখনো বাংলাদেশে আসা হয়নি। এখন যখন কাজের খাতিরে এসেই গেছেন তখন বরিশালে একবার হলেও ঘুড়ে আসবেন। এবার যেহেতু মাত্র একদিনের জন্য ঢাকায় এসেছেন, তাই বরিশালে যেতে পারলেন না। আগামী মাসে ছবির শুটিং’র জন্য আসলে অবশ্যই বরিশাল ঘুড়ে আসবেন দুষ্টু-মিষ্টি মেয়ে শ্রাবন্তী। 

প্রথমবারের মতো বাংলাদেশে এসে অতিথিপরায়ণতায় মুগ্ধ হয়েছেন হাস্যোজ্জ্বল এ নায়িকা। বলেন, বাবা-মায়ের অনেক শুনেছি এখানকার মানুষ অনেক ভালো, অতিথিপরায়ণ। এসে দেখি তার চেয়ে অনেক বেশি ভালো। দেখামাত্রই আমাকে সবাই আপন করে নিয়েছে। কাজের প্রয়োজনে অনেক দেশেই যেতে হয়। কিন্তু এমন ভালোবাসা এর আগে কোথাও পাইনি।

Reneta

৯৭ সালে ‘মায়ের বাধঁন’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হওয়া শ্রাবন্তী জিতের বিপরীতে চ্যাম্পিয়ন ছবিতে অভিনয় করে টালিগঞ্জে সুপারহিট হন। এরপর সোহম, দেব, হিরন, পরমব্রত, আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেন টালিগঞ্জের সেরা মুকুটটি পড়েছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টালিউডনায়িকাশ্রাবন্তী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেকারণে বরিশাল যেতে চান শ্রাবন্তী

পরবর্তী

বাংলাদেশের বাছাইপর্ব নিয়ে ভারতীয়রাও বিস্মিত

পরবর্তী

বাংলাদেশের বাছাইপর্ব নিয়ে ভারতীয়রাও বিস্মিত

বাংলাদেশের বাছাইপর্ব নিয়ে ভারতীয়রাও বিস্মিত

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT