চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধাপরাধের বিচার নতুন প্রজন্মের জন্য স্বচ্ছ রাজনৈতিক চেতনা

শাওন মাহমুদ শাওন মাহমুদ
৫:১৫ অপরাহ্ণ ৩১, আগস্ট ২০১৬
মতামত
A A

মানবতাবিরোধী বা যুদ্ধাপরাধীদের বিচারকে রাজনৈতিক কুটকৌশল বলে মনে করেন অনেকে। যেসব মানুষ স্বজন হারিয়েছেন তাঁদের চিন্তায় আবেগ অধিক, রাজনীতি কম। যারা বলেন, ভাবতেই পারেন তাঁরা। ভাবনার স্বাধীনতা থাকবে বলেই তো একাত্তরের গণহত্যা, বুদ্ধিজীবি হত্যা, ধর্ষন, লুট ইত্যাদি সংগঠিত হয়েছিলো। তাই না!

এ বিষয়ে আমার কিছু কথা আছে। সবাইকে বাদ দিয়ে আজ স্বার্থপরের মত আমার ভাবনা তাঁদের জানাতে চাই আজ। চাষীর ভাবনা বলে ভেবে নিবেন। কিছু মনে করবেন না আশা করি।

একজন আলতাফ মাহমুদ, তার ছেলেবেলা থেকে শুধুমাত্র বৈষম্যহীন সমাজ আর স্বাধীন মতাদর্শে দেশ গড়বার তাগিদে সারাটা জীবন মিছিলে, সংগ্রামে, আন্দোলন বা প্রতিবাদে দিন পার করেছেন। যে কিনা সংগীতের বৃত্তে নিজেকে গুটিয়ে না রেখে দেশ স্বাধীনে সরাসরি জড়িয়ে পড়েছিলেন একাত্তরে।

Banglabid

তার অন্তর্ধান কী শুধুমাত্র গেরিলা সঙ্গীদের জীবন বাঁচানোর আবেগে হয়েছিলো! নাকি তার কোনো রকমেরই রাজনৈতিক মতাদর্শ ছিলো না! দশম শ্রেনীতে পড়বার সময় তিনি কেন মিছিল করতেন! হুলিয়া জারি হওয়ায় লুকিয়ে বেড়াতেন! নিজের পিতার রাজনৈতিক অবস্থান মেনে না নিয়ে, পালিয়ে কেন ঢাকা চলে এসেছিলেন? প্রশ্ন অনেক। বাবার জীবন যাপন জানবার পর আমার কাছে উত্তর সহজ লাগে। রাজনৈতিক ভাবনা থেকেই বাবা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। নিজের জীবন উৎসর্গ করেছিলেন।

স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন আগামীর জন্য। আবেগ ছাড়া এমন কাজ করা সম্ভব নয়। দেশের জন্য আবেগ, রাজনৈতিক ভাবনা থেকেই আসে। বাবাকে দিয়ে তারই প্রমান পেয়েছি আমি। দেশ নিয়ে ভাবনা শুধুমাত্র রাজনৈতিক সচেতনা থেকেই আসে। কুটকৌশলে পার্থক্য থাকে। কেউ নিজের জীবন দিয়ে আর কেউ অন্যের জীবন নিয়ে কৌশল প্রয়োগ করেন।

একাত্তরে মুক্তিযুদ্ধ করবার বা রাজাকার হবার পথ রাজনৈতিক আবেগের প্রতিফলন। স্বাধীন বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার আগামীর জন্য স্বচ্ছ রাজনৈতিক ভাবনার পথ সুগম করবে জানি।

Reneta

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুদ্ধাপরাধের বিচারশাওন মাহমুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছবিতে অভিমানী শহীদ কাদরীর শেষ যাত্রা

পরবর্তী

‘বাবা’ শহীদ কাপুরের কাছে সাংবাদিকদের পরাজয়

পরবর্তী

'বাবা' শহীদ কাপুরের কাছে সাংবাদিকদের পরাজয়

জাতির পিতার আদর্শেই এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সর্বশেষ

‘আমি এ রায়ে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ’

আগস্ট ২৪, ২০২৬

পরিচয় গোপন রেখে জানানো যাবে ঘুষ চাওয়ার খবর, নতুন ওয়েবসাইট চালু

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভিক্ষুকের মৃত্যুর পর ৩০ বস্তায় ৮ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬

কলকাতার নিউমার্কেটে বহু হোটেল বন্ধ, দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে বাংলাদেশিদের

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT