মেয়ের বাবা হয়েছেন বেশিদিন হয়নি, এরইমধ্যে বাবার দায়িত্ব বুঝে নিয়েছেন ‘হায়দার’ খ্যাত বলিউড সুপারস্টার শহীদ কাপুর। সেলিব্রেটিদের সন্তানদের নিয়ে মিডিয়ার মাতামাতি থাকেই। কিন্তু শহীদ কাপুর তার মেয়েকে নিয়ে কোনো মাতামাতি মানতে নারাজ, তাই মিডিয়াকর্মীদের সাফ জানিয়ে দিয়েছেন, টাকার বিনিময়েও মেয়ের ছবি বিক্রি করবেন না।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, গত ২৭ আগস্ট শহীদ-মীরার মেয়ে হওয়ার পর থেকে হাসপাতালে এক্সক্লুসিভ ছবি তোলার জন্য জড়ো হন ফটো সাংবাদিকরা। কিন্তু ছবি তোলার কোনো সুযোগ পাননি তারা। একদিন পর যখন মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন তখনও শহীদের কারণে মেয়ের ছবি তুলতে ব্যর্থ হয়েছেন সাংবাদিকরা। 
অনেকে আবার প্রতিকী ছবি দিয়ে সংবাদ প্রকাশ করলেও পরে শহীদ টুইটারের মাধমে তা তার মেয়ের ছবি না বলে জানিয়ে দেন এবং সর্তক করে দেন। এরআগে ঐশ্বরিয়া রাই বচ্চনের সময় এমন ঘটনা ঘটেছিল। এখন দেখার পালা শহীদ কাপুর কতদিন তার মেয়েকে লাইট ক্যামেরা থেকে আড়াল করে রাখতে পারেন। ‘উড়তা পাঞ্জাবের’ সাফল্যর পর শহীদ ‘রেঙ্গুণ’ সিনেমা নিয়ে ব্যস্ত আছেন।









