চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৭ লাখ ছাড়াল: জনস হপকিন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে আজ পর্যন্ত কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু ৭ লাখ ছাড়িয়ে গেছে, যা রাজধানী ওয়াশিংটনের জনসংখ্যার প্রায় সমান। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যানে এ কথা জানান হয়। 

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানায়, দৈনিক গড়ে ১ হাজারের বেশী মানুষের মৃত্যু হয়েছে । দেশটিতে জনসংখ্যার ৫৫.৭ শতাংশের পুরোপুরি টিকাদান সম্পন্ন হয়েছে। মহামারির প্রাথমিক পর্যায়ে কার্যক্রম নিয়ে ব্যাপক সমালোচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ভ্যাকসিন প্রদানে বিশ্বের মধ্যে সবচেয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

তারপরও যুক্তরাষ্ট্রেই সবচেয়ে বেশী প্রাণহানি ঘটেছে, যা ব্রাজিল এবং উচ্চ সংক্রমণের ডেল্টা ভ্যারিয়ান্টের মুখোমুখি হওয়া ভারতের চেয়েও অনেক বেশী। বিশব্যাপী করোনাভাইরাসের ঢেউ গত আগস্টের শেষদিকে সর্বোচ্চ পর্যায়ে ছিল, এ সময় যুক্তরাষ্ট্রে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে।

ডিসেম্বরে মার্কিন কর্তৃপক্ষ টিকাদান কার্যক্রম শুরু করেছিল, যা এপ্রিলে শীর্ষ পর্যায়ে পৌঁছায়, কখনো কখনো দৈনিক ৪ মিলিয়নের বেশী টিকা প্রদান করা হয়েছে, বর্তমানে টিকাদান কার্যক্রম যথেষ্ট ধীরগতির । মাস্ক পড়া দেশের বেশীরভাগ অংশে একটি রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়িয়েছে, যা আমেরিকানদের মধ্যে বিভক্তি তৈরি করেছে। কয়েকজন রিপাবলিকান গভর্নর যেমন টেক্সাস এবং ফ্লোরিডায় ব্যক্তি স্বাধীনতার কথা উল্লেখ করে তাদের রাজ্যে মাস্ক পড়ার বাধ্যবাধকতা রহিত করতে চেয়েছেন।

চীন থেকে ২০১৯ সালের ডিসেম্বরে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বে প্রায় ৪৮ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

ট্যাগ: করোনাকোভিড-১৯
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুবলীগের কুমিল্লা উত্তর জেলা ও লক্ষ্মীপুর জেলা কমিটি বিলুপ্ত

পরবর্তী

করোনা প্রতিরোধে নতুন আশা

পরবর্তী
অ্যান্টিবায়োটিকের ক্যাপসুলের ছবি, স্বাস্থ্য সচেতনতার জন্য গুরুত্বপূর্ণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা প্রতিরোধে নতুন আশা

মাসুদ মুন্সি সিনেমা ‘মুন্সিগিরি’ এর পোস্টার দেখছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অমিতাভের ‘মুন্সিগিরি’ দেখে মুগ্ধ মাসুদ মুন্সির স্রষ্টা

সর্বশেষ

ছেলের প্রতিভায় মুগ্ধ হৃতিক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT