চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক ‘প্রতিশোধ’ নেয়ার হুমকি সৌদি আরবের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

২০০১ সালের ৯/১১ হামলায় অভিযুক্ত বিদেশি দেশ ও সংস্থার বিরুদ্ধে ক্ষতিগ্রস্তদের মামলা রুজু করার অনুমোদন বিল মার্কিন কংগ্রেসে পাস হলে সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগকৃত ৭৫০ বিলিয়ন ডলার বা ৬০ লক্ষ কোটি টাকার ট্রেজারি সিকিউরিটিস বিক্রি করে ‘প্রতিশোধ’ নেয়ার হুমকি দিয়েছে সৌদি আরব।
সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-যুবায়ের গত মাসে ওয়াশিংটন সফরের সময় মার্কিন আইনপ্রণেতাদের এ হুমকি দেন।

সৌদি সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই বিলটি পাস হলে সৌদির সাথে কয়েক বিলিয়ন ডলারের ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা আছে। তাই ওবামা প্রশাসন এই বিলটি ব্লক করার চেষ্টা চালাচ্ছে।

ওবামা প্রশাসন মার্কিন কংগ্রেসকে বিলটি পাস না করার জন্য ব্যাপক চাপ প্রয়োগ করছে। স্টেট ডিপার্টমেন্টের উর্দ্ধতন কর্মকর্তা ও পেণ্টাগন সিনেটের আর্মড সার্ভিস কমিটিকে গতমাসে সতর্ক করে দিয়ে জানিয়েছে, বিলটি মার্কিন অর্থনীতির ক্ষতির কারণ হতে পারে।

এ ব্যাপারে যোগাযোগ করেও সৌদি কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

৯/১১ হামলায় অভিযুক্ত বিদেশি দেশ ও সংস্থার বিরুদ্ধে ক্ষতিগ্রস্থদের মামলা করার অনুমোদন বিলটি সিনেটর চাক স্কুমার ও জন করনিন প্রথম উত্থাপন করেন। বিলটি পাস হলে হামলায় ক্ষতিগ্রস্থরা অভিযুক্ত দেশ ও সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায়ে মামলা করার অধিকার লাভ করবে।

মধ্যপ্রাচ্যে আমেরিকার গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের মিত্র সৌদি আরব ৯/১১ হামলার সাথে জড়িত থাকার কথা কখনো স্বীকার করেনি। কিন্তু ওই হামলায় জড়িত ১৯ জন বিমান ছিনতাইকারীর ১৫ জনই সৌদি নাগরিক।

এছাড়া গত ফেব্রুয়ারিতে আটক জাকারিয়া মুসাওয়ি নামের কথিত ২০তম ছিনতাইকারী ৯/১১ হামলায় আল-কায়েদার জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাপানে ভূমিকম্প: যেমন আছে বাংলাদেশীরা

পরবর্তী

‘ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা’

পরবর্তী

‘ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা’

বিয়ের আগে বিপাশার উচ্ছ্বাস

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬

অস্ত্র উদ্ধারে সহায়তায় লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আগস্ট ২৯, ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত?

আগস্ট ২৯, ২০২৬
অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, অভিনেতা আবুল হায়াৎ , কথা সাহিত্যিক এমদাদুল হক মিলন, বরেণ্য অভিনেত্রী দিলারা জামান ও শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগর কে নিয়ে কেক কেটে পাঁচ হাজার তম পর্বের উদ্বোধন করেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।

মাছরাঙা টিভিকে চ্যানেল আইয়ের শুভেচ্ছা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT