চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে তাণ্ডব চালিয়েছে ‘আইডা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ৩০, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিপর্যস্ত আবহাওয়ার মধ্যে ভবন ধ্বংসের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী হারিকেন ‘আইডা’। ঘণ্টায় ২৪০ কিলোমিটারের বেশি গতিতে ক্যাটাগরি চার মাত্রার হারিকেনে বিপর্যস্ত লুইজিয়ানা ও নিউ অরলিন্স অঙ্গরাজ্য। বিদ্যুত বিচ্ছিন্ন ১০ লাখেরও বেশি মানুষ। প্রবল বৃষ্টি থেকে বন্যা ছাড়াও কোন কোন এলাকায় ১৬ ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের আঘাতে এ পর্যন্ত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

২০০৫ সালে হারিকেন ক্যাটরিনার তাণ্ডবের ঠিক ১৬ বছর পর আবারও শক্তিশালী ঘূর্ণিঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও নিউ অরলিন্স অঙ্গরাজ্য। স্থানীয় সময় রোববার নিউ অরলিন্সের দক্ষিণ উপকূলে ক্যাটাগরি চার মাত্রায় আঘাত হানে হারিকেন আইডা।

প্রবল বাতাস আর বৃষ্টিতে মুহূর্তেই বিদ্যুৎ হারায় লুইজিয়ানা ও মিসিসিপি রাজ্যের ১০ লাখের বেশি মানুষ।

হারিকেন ক্যাটরিনার আঘাতের পর নিউ অরলিন্সের বন্যাপ্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করা হয়েছিল। তারপরও ঘূর্ণিঝড় আইডার কারণে আরও একবার উঁচু জলোচ্ছ্বাসে প্লাবিত লুইজিয়ানার নিম্নাঞ্চল।

হারিকেন আইডা সম্পর্কে আগেই সতর্ক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ঘূর্ণিঝড় পরবর্তী সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।

উপকূলে আঘাত হানার ৯ ঘণ্টার মধ্যেই ঘূর্ণিঝড় আইডা শক্তি হারায়। তবে প্রবল বৃষ্টি থেকে আশপাশের রাজ্যগুলোতে বন্যার আশঙ্কা রয়েছে।

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বে ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ৭ হাজার মৃত্যু

পরবর্তী

মেসির অভিষেকে এমবাপের জোড়া গোল

পরবর্তী
মেসি ও এমবাপে ফুটবল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসির অভিষেকে এমবাপের জোড়া গোল

আরিয়ানার রেকর্ড ভেঙে স্ট্রিমিংয়ে শীর্ষে বিবার

সর্বশেষ

ছবি: বঙ্গোপসাগরে ট্রলারডুবি (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

বদনজর থেকে বাঁচার দোয়া: ইসলামের আলোকে গুরুত্ব, আমল ও করণীয়

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

৮ হাজার কোটি টাকার পণ্য কিনছে টিসিবি, তালিকায় নতুন যেসব পণ্য

আগস্ট ২৫, ২০২৬

ইমরান খান ইস্যুতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন সাবেক স্ত্রী জেমিমা

আগস্ট ২৫, ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা তোলা বিষয়ে নতুন সিদ্ধান্ত

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT