চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ঢাকায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩২ অপরাহ্ণ ১৯, মার্চ ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ঢাকায়, নারী ও পুরুষের মধ্যে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের ৫০তম বার্ষিকীতে সম্পর্ক আরো জোরদারে ৮ম অংশীদারিত্ব সংলাপে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড শনিবার ঢাকায় পৌঁছেছেন।

বাসস জানায়, দক্ষিণ এশিয়ায় ভারত ও শ্রীলঙ্কাসহ ত্রিদেশীয় সফরের অংশ হিসেবে প্রথমে নুল্যান্ড ঢাকায় এসেছেন। বিকাল ৫টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে অভ্যর্থনা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং নুল্যান্ড রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় রোববার সকালে নিজ নিজ পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন।

৯০ মিনিটব্যাপী “পার্টনারশিপ ডায়ালগ” বৈঠকের পর পররাষ্ট্র সচিব এবং মার্কিন আন্ডার সেক্রেটারি রাষ্ট্রীয় অতিথি ভবনে তাদের আলোচনার ফলাফল প্রকাশের জন্য একটি যৌথ ব্রিফিংয়ে উপস্থিত হবেন।

পরে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারির পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র দফতর এবং ঢাকায় মার্কিন কূটনীতিকরা বলেছেন, বাণিজ্য ও বিনিয়োগ, শ্রম, মানবাধিকার ও শাসন, জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক হুমকি সমূহ, একটি মুক্ত এবং “ওপেন ইন্দো-প্যাসেফিক রিজন”সহ আঞ্চলিক ইস্যুসমূহ এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে বৈঠকে আলোচনা হবে।

যুক্তরাষ্ট্র ২০২১ সালের ১০ ডিসেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এর বেশ কয়েকজন সিনিয়র অফিসারের উপর নিষেধাজ্ঞা আরোপের কারণে অংশীদারিত্বের এই রাউন্ডের সংলাপটি অতিরিক্ত গুরুত্ব পাচ্ছে।

অংশীদারিত্ব সংলাপের বৈঠকের সঙ্গে সম্পর্কিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ঢাকা এই সংলাপে অবরোধের বিষয়টি জোরালোভাবে তুলে ধরবে এবং সন্ত্রাস দমন ও মাদক পাচার রোধে এই এলিট আইন প্রয়োগকারী ইউনিটের সাফল্য তুলে ধরা হবে।

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকায় মার্কিন দূতাবাস, ওয়াশিংটন ডিসিতে স্টেট ডিপার্টমেন্ট এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয় সংলাপের এজেন্ডা নির্ধারণে একসঙ্গে কাজ করেছে।

ট্যাগ: ভিক্টোরিয়া নুল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইংল্যান্ডকে বিধ্বস্ত করে বাংলাদেশের শুরু

পরবর্তী

২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে

পরবর্তী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ রমজান পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে

সংগীতশিল্পী ঐশী তার বাবার সাথে সমুদ্র সৈকতে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা হারালেন সংগীতশিল্পী ঐশী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT