চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রকে প্রতারণা ছাড়া কিছুই দেয়নি পাকিস্তান: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৫ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৮
আন্তর্জাতিক
A A

আফগানিস্তান নিয়ে নতুন পরিকল্পনা প্রকাশের পর পাকিস্তানকে একের পর এক হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ছিল পাকিস্তানকে দেয়া অর্থ সাহায্য বন্ধ করার প্রসঙ্গও। শেষ পর্যন্ত পাকিস্তানকে অর্থ সাহায্য দেয়া বন্ধই করে দিতে চলেছে তারা। আর সেই ঘোষণার জন্য ইংরাজি নববর্ষের প্রথম দিনকেই বেছে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০০২ সাল থেকে সন্ত্রাস দমনে প্রতি বছর পাকিস্তানকে বিপুল অর্থ সাহায্য দিয়ে আসছে যু্ক্তরাষ্ট্র। এ বছরও ২৫ কোটি ৫০০ ডলার দেয়ার কথা ছিল ওয়াশিংটনের।

কিন্তু জঙ্গি ইস্যুেত আগেই মার্কিন প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দেন, পাকিস্তানকে অর্থ সাহায্য চালিয়ে যাওয়া হবে কিনা তা নিয়ে ভাবনা-চিন্তা করছে ওয়াশিংটন।

Banglabid

এরপরেই সোমবার টুইট করে ট্রাম্প জানান, ‘‌১৫ বছরের বেশি সময় ধরে বোকার মত তিন হাজার ৩০০ কোটি ডলার পাকিস্তানকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এর বিনিময়ে তারা আমাদের শঠতা, মিথ্যা কথা ছাড়া কিছুই দেয়নি। তারা ভেবেছে আমরা বোকা।’‌

আগের কথার পুনরাবৃত্তি করে ট্রাম্প আরও বলেছেন, আমরা আফগানিস্তানে যে জঙ্গিদের খুঁজছি তাদেরই নিরাপদ আশ্রয় দিয়েছে তারা (পাকিস্তান), আর কিছু নয়।’

গত আগস্টে আফগানিস্তান নীতির পর্যালোচনা করতে গিয়ে ট্রাম্প পাকিস্তানের সমালোচনা করে বলেছিলেন, ‘‌ওই দেশ এমন জঙ্গিদের আশ্রয় দেয়, যারা আফগানিস্তানে আমাদের সেনাদের মারছে।’‌

Reneta

ট্রাম্পের টুইটের তাৎক্ষণিক জবাব দিয়েছেন পাকিস্তানে পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। পাল্টা টুইট করে তিনি বলেছেন, ‘আসল ঘটনা ও মিথ্যা গল্পের পার্থক্য বিশ্ব দ্রুতই সত্যটা জানবে। আমরা সেটা দেখাব।’

পরে পাকিস্তানের জিও নিউজকে দেয়া প্রতিক্রিয়ায় খাজা আসিফ বলেন, ‘আমরা ইতোমধ্যে ইউএসএকে বলেছি যে, আমরা আর বেশি কিছু করব না, তাই ট্রাম্পের ‘নো মোর’(অর্থ সাহায্যের কথা) আর কোনো গুরুত্ব বহন করে না। পাকিস্তানে মার্কিন সহায়তার যে সমস্ত তথ্য পাওয়া গেছে তা সর্বজনীনভাবে প্রকাশ করার জন্য আমরা প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পরাজয়ের জন্য ট্রাম্প হতাশ হয়ে পড়েছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে যে অভিযোগ এটাই তার একমাত্র কারণ। আফগানিস্তানে সামরিক বাহিনী ব্যবহারের পরিবর্তে তালেবানদের সাথে আলোচনার চেষ্টা করা উচিত যুক্তরাষ্ট্রের।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

হলুদ সাংবাদিকতা যেভাবে এলো

পরবর্তী

স্যামসাং গ্যালাক্সি নোট ৮-এ ব্যাটারি বিভ্রাট

পরবর্তী
galaxy note 8

স্যামসাং গ্যালাক্সি নোট ৮-এ ব্যাটারি বিভ্রাট

সুদর্শন পুরুষ

সুদর্শন স্বামী হতে পারে স্বাস্থ্য ঝুঁকির কারণ

সর্বশেষ

ইনফান্তিনোয় ‘আস্থা’ হারানোর ঘোষণা ছয় নর্ডিক অ্যাসোসিয়েশনের

আগস্ট ২৪, ২০২৬

বছরের প্রথম তিন মাসে ওমরাহ পালন করেছেন দেড় কোটির বেশি মানুষ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে হাসপাতালে ভেন্টিলেটর বিস্ফোরণ, ৩ নবজাতকের মৃত্যু

আগস্ট ২৪, ২০২৬

৬১ বছরের আমির এবার পর্দায় হাজির হবেন ২৫ বছরের যুবকের চরিত্রে!

আগস্ট ২৪, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT