চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুদর্শন স্বামী হতে পারে স্বাস্থ্য ঝুঁকির কারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ০২, জানুয়ারি ২০১৮
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A
সুদর্শন পুরুষ

সুদর্শন পুরুষের স্ত্রী হতে তো সব নারীই চান। কিন্তু সুদর্শন পুরুষই হতে পারেন নারীর স্বাস্থ্যের জন্য বিপদজনক। এমনটাই জানিয়েছেন গবেষকরা।

ইটিং ডিজঅর্ডার বর্তমান সময়ের একটি সাধারণ সমস্যা। ফিগার ঠিক রাখতে খাওয়া দাওয়া ছেড়ে দেন অনেক নারীই। ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির একটি গবেষণায় জানা গেছে যে ইটিং ডিজঅর্ডারের পেছনের অন্যতম কারণ হলো হীনমন্যতা। জরিপে দেখা গেছে, এই সমস্যায় আক্রান্ত অধিকাংশ নারী মনে করেন তাদের স্বামী দেখতে তাদের চাইতে অনেক বেশি আকর্ষণীয়। আর তাই খাওয়া-দাওয়া ছেড়ে ফিট থাকতে চান তারা।

গবেষণায় দেখা গেছে যে যেই স্ত্রীরা ক্রাশ ডায়েট করেন স্লিম থাকার জন্য তাদের বেশিরভাগই পুষ্টির অভাবের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। এছাড়াও বিষণ্ণতা, দুশ্চিন্তা এবং অতৃপ্তির মতো মানসিক সমস্যাতেও আক্রান্ত তারা। গবেষকরা লক্ষ্য করেছেন যে এধরণের প্রবণতা পুরুষদের মাঝে খুব কম। স্ত্রী আকর্ষণীয় হলে স্বামীরা সাধারণত হীনমন্যতায় ভুগে ইটিং ডিজঅর্ডারে ভোগেন না।

ডালাস-এর ১১৩টি নতুন বিবাহিত জুটির উপর জরিপ চালিয়েছে গবেষক দলটি। তাদের সবারই বিয়ের মেয়াদ সর্বোচ্চ ৪ মাস এবং বয়স ২০ এর বেশি। প্রত্যেক অংশগ্রহণকারী বেশ বড় একটি প্রশ্নোত্তর পূরণ করেছেন যেটাতে তাদের দেহের সঙ্গে খাদ্যাভ্যাসের সম্পর্ক বিষয়ক প্রশ্ন ছিল।

গবেষণার মূল লেখক তানিয়া রেনল্ড বলেন, ‘নারীরা যদি বুঝতেন যে তাদের এধরণের অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস তাদের সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলছে, তাহলে তারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারতেন।’ তানিয়া রেনল্ডের মতে, এই সমস্যা থেকে নারীদের মুক্ত করার একটাই উপায় আছে। স্বামীদের উচিত স্ত্রীর প্রশংসা করা। স্ত্রীর দেহের গড়ন যেমনই হোক, সেটাকেই সুন্দর বলা উচিত সবসময়। এতে স্ত্রী হীনমন্যতায় ভুগে ক্রাশ ডায়েটের মতো ক্ষতিকর অভ্যাস গড়ে তোলার সম্ভাবনা কমে যাবে। এনডিটিভি 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঝুঁকিদাম্পত্যস্বাস্থ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিডিআরসিএস-আইএফআরসি জরিপ।

হামে আক্রান্ত ১০ পরিবারের ৯টিই চিকিৎসার খরচ মেটাতে নিয়েছে ঋণ: জরিপ

আগস্ট ৩, ২০২৬

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT