চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্য পার্লামেন্টে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ভূয়সী প্রশংসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ অপরাহ্ণ ২৭, মে ২০১৮
অর্থনীতি
A A

যুক্তরাজ্যের পার্লামেন্ট বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেছে। যুক্তরাজ্যের পার্লামেন্টের এক প্রতিবেদনে বলা হয়, উন্মুক্ত নীতি এবং সবার অংশগ্রহণই বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সম্প্রতি প্রকাশিত ‘বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্যের ভূমিকা’ শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়, রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় এবং দেশের সামগ্রিক উন্নয়নে বাংলাদেশের জনগণের ভূমিকা প্রশংসনীয়। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের সরকার এবং জনগণের যে উন্মুক্ত সীমান্ত নীতিরও ভূয়সী প্রশংসা করা হয়েছে এ প্রতিবেদনে।

রোববার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানা যায়। এতে যুক্তরাজ্য পার্লামেন্টের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ব্র্যাক এবং অন্যান্য এনজিও’র আন্তরিক সহযোগিতা ছাড়া যুক্তরাজ্য সরকারের পক্ষে বাংলাদেশের উন্নয়ন এবং রোহিঙ্গা ইস্যুতে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হত না।

Banglabid

বাংলাদেশ বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশ এবং অনেক মানুষ এখনো দারিদ্রসীমার নীচে বাস করে। এ দু’টি বিষয় মাথায় রেখেই রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় যুক্তরাজ্য সরকার কার্যক্রম জোরদার করেছে। এছাড়াও, যুক্তরাজ্য সরকার রোহিঙ্গা ইস্যুতে দায়িত্ব নিতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়ে আসছে।

সম্প্রতি বাংলাদেশের নিম্ন মধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত হওয়াকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্য পার্লামেন্টের প্রতিবেদনে বলা হয়, এই সাফল্য অনেক বছরের টেকসই অর্থনৈতিক উন্নয়নের ফসল।

প্রতিবেদনে আরো বলা হয়, আমরা যেসব প্রকল্প পরিদর্শন করেছি এবং যেসব মানুষের সঙ্গে কথা বলেছি, তাদের মধ্যে আমরা এক দারুণ শক্তি ও আত্মবিশ্বাস লক্ষ্য করেছি।

Reneta

যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক দপ্তর ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) এবং ব্র্যাকের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব চুক্তিকে বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়, স্থানীয় পর্যায়ে কার্যক্রম দিয়ে যাত্রা শুরু করা ব্র্যাক এখন বিশ্বের ১ নম্বর এনজিও হয়ে উঠেছে।

ডিএফআইডি এবং ব্র্যাকের মধ্যকার এই কৌশলগত অংশীদারিত্বের আওতায় যেসব সাফল্য অর্জিত হয়েছে সেগুলোকে প্রয়োজনে বিশ্বের অন্যান্য স্থানে মডেল হিসেবে ব্যবহার করা যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

স্পট ফিক্সিংয়ে এলো সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটার নাম

পরবর্তী

ওয়াটসনের শতকে চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই

পরবর্তী

ওয়াটসনের শতকে চ্যাম্পিয়ন ধোনির চেন্নাই

আমার অভিজ্ঞতায় মাদক

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT