চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাজ্যে থাকা দুই যুদ্ধাপরাধীকে ফেরত চেয়েছে বাংলাদেশ

মোরছালীন বাবলা মোরছালীন বাবলা
৬:০৬ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

যুক্তরাজ্যের কাছে দুই যুদ্ধাপরাধীকে ফেরত চেয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক
উন্নয়ন বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরেছেন আইনমন্ত্রী
আনিসুল হক। সাংবাদিকদের তিনি বলেছেন, যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের সঙ্গে শিগগিরিই আনুষ্ঠানিক আলোচনা শুরু হবে।

ব্রেক্সিটের ধারাবাহিকতায় যুক্তরাজ্যের মন্ত্রিসভায় রদবদলের পর কোনো ব্রিটিশ মন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর। বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী লরি স্টুয়ার্ড বিকেলে সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন।

পৌনে এক ঘণ্টার ওই বৈঠকে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, আইনি সেবা বাড়ানো, দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ছাড়াও আসামী প্রত্যার্পণ চুক্তির বিষয়টি উঠে আসে। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী লরি স্টুয়ার্ড।

Banglabid

তিনি জানান, উন্নয়ন করার সবচেয়ে বড় শর্ত হলো জবাবদিহিতা নিশ্চিত করা। ১৫ থেকে ২০ বছর ধরে বিচার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের সঙ্গে কাজ করছি। স্বচ্ছ বিচার নিশ্চিত করতে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা ভবিষ্যতেও কাজ করে যাবো। 

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাজাপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধীকে ফিরিয়ে দিতে যুক্তরাজ্যের সহযোগিতা চাওয়া হয়েছে। তারা বলেছেন এই ব্যাপারে তারা আলোচনা করতে আগ্রহী, খুব শিগগিরই শুরু হবে আলোচনা।

একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড পাওয়া চৌধুরী মুঈনউদ্দীন ও আশরাফুজ্জামান খান দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। মুক্তিযুদ্ধের পরপর তারা পাকিস্তান হয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেন।

Reneta

১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে আলবদর বাহিনীর চিফ এক্সিকিউটর ছিলেন আশরাফুজ্জামান খান। অার চৌধুরী মুঈনুদ্দীন ছিলেন সেই পরিকল্পনার অপারেশন ইনচার্জ। তারা দুজনেই জামায়াতে ইসলামীর তখনকার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসংঘের নেতা ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেরির সফরে বঙ্গবন্ধুর খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ

পরবর্তী

‘নিজের ছবি দিয়ে ব্যানার-পোস্টার করে নেতা হওয়া যায় না’

পরবর্তী

‘নিজের ছবি দিয়ে ব্যানার-পোস্টার করে নেতা হওয়া যায় না’

একে ধরিয়ে দিন

সর্বশেষ

ছবি: চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু করা হয়েছে।

চীনে খনিজ অনুসন্ধানে এআই মডেল ‘চংলিং’ চালু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফাঁসির বদলে ইনজেকশনে মৃত্যুদণ্ডের আবেদন খারিজ করেছে ভারতের সুপ্রিম কোর্ট

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এনবিআর ভেঙে দুটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে: অর্থমন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে শিক্ষার্থীদের বিক্ষোভে একে-৪৭ ব্যবহার: পুলিশ কর্মকর্তাকে অপসারণ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT