চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেরির সফরে বঙ্গবন্ধুর খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ

পান্থ রহমান পান্থ রহমান
৬:০৫ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ঢাকা সফরের সময় বাংলাদেশের পক্ষে আলোচনার অন্যতম বিষয় হবে বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে পালিয়ে আছে তাদের ফেরত। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দ্বিপাক্ষিক সহযোগিতার ইস্যুগুলো প্রাধান্য পাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মার্কিন রাষ্ট্রদূতও জানিয়েছেন, সন্ত্রাসবাদ দমনে সহযোগী হিসেবে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

নয় ঘণ্টার কিছু বেশি সময়ের ঝটিকা সফরে সোমবার ঢাকা আসছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। টিকফা’র আওতায় দুদেশের বাণিজ্য সহযোগিতার ক্ষেত্রগুলো ছাড়াও তৈরি পোশাক শিল্প ও রপ্তানি পণ্যে শুল্কমুক্ত জিএসপি সুবিধাসহ নানা ইস্যু আলোচনায় থাকবে বলে নিশ্চিত করেছে কূটনৈতিক বিভিন্ন সূত্র।

বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশের পক্ষ থেকে তোলা হবে বঙ্গবন্ধু হত্যাকারীদের ফিরিয়ে দেওয়ার বিষয়টিও।

তৈরি পোশাক শ্রমিকদের স্বাস্থ্য ব্যবস্থা ইস্যুতে এক আলোচনা শেষে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট সাংবাদিকদের বলেন, সহযোগিতার চলমান ক্ষেত্রগুলোর পাশাপাশি সন্ত্রাসবাদ দমনেও বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র।

জন কেরি তার দিনব্যাপী সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও আনুষ্ঠানিক বৈঠক করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। একটি তৈরি পোশাক শিল্প কারখানা ঘুরে দেখার সঙ্গে বক্তৃতা করবেন যুব সমাজের উদ্দেশ্যে। দেখা হতে পারে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপার্সনের সঙ্গেও।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জন কেরিবাংলাদেশ-যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল, বাড়ছে জনভোগান্তি

জুলাই ২৭, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

জাতীয় সংসদের প্রযুক্তিগত উন্নতিতে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত

জুলাই ২৭, ২০২৬

ভৈরবে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, স্টেশনে আটকা এগারসিন্দুর প্রভাতী

জুলাই ২৭, ২০২৬
ছবি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (সংগৃহীত)।

শাপলা চত্বরে হত্যা: শেখ হাসিনাসহ ৩২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৭, ২০২৬

‘তিতাস একটি নদীর নাম’ সিনেমার ৫৪ বছর আজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT