চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তফ্রন্টের বিজয়ের ধারাবাহিকতায় ৭০-এ আওয়ামী লীগের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

রাজনীতি, শিল্প-সংস্কৃতি ও অধিকার আদায়ের সংগ্রামে স্থায়ী ও গুণগত প্রভাব রেখেছিলো ৫২’র ভাষা আন্দোলন। মুসলিম লীগকে মোকাবিলার জন্য আওয়ামী লীগের নেতৃত্বে গঠিত হয় যুক্তফ্রন্ট।

৫৪’র নির্বাচনে মুসলিম লীগের ভরাডুবি ঘটিয়ে যুক্তফ্রন্ট একচেটিয়া বিজয় অর্জন করে। এ জয় অনুপ্রেরণা যোগায় স্বাধিকারের আন্দোলনে।

৫২’র ভাষা আন্দোলনের পরও পূর্ব বাংলার সম্পদ কেড়ে নিয়ে কত তাড়াতাড়ি পশ্চিম পাকিস্তান গড়ে তোলা যায় সেই চেষ্টায় ব্যস্ত তখন মুসলিম লীগ সরকার। সেসময় নির্বাচনে মুসলিম লীগকে পরাজিত করার লক্ষ্য নিয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর গঠিত হয় যুক্তফ্রন্ট।

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ অন্য নেতারা একুশ দফার ভিত্তিতে যুক্তফ্রন্টের যে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করেন সত্যিকার অর্থেই তা ছিলো জনগণতান্ত্রিক রাজনীতির মুক্তিসনদ।

১৯৫৪ সালের ৮ থেকে ১২ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে মুসলিগ লীগের ভরাডুবি ঘটিয়ে ২৩৭টি আসনের মধ্যে ২২৩টি পায় যুক্তফ্রন্ট। এর মধ্যে আওয়ামী লীগ পায় ১৪৩টি আসন। শেরে বাংলা এ কে ফজলুল হকের নেতৃতে গঠিত হয় যুক্তফ্রন্ট মন্ত্রিসভা।

মন্ত্রিসভা গঠনের দু মাসের মধ্যেই বিচ্ছিন্নতাবাদের অভিযোগে কেন্দ্রীয় সরকার ৯২-ক ধারা জারি করে হক মন্ত্রিসভা বাতিল করে পূর্ববঙ্গে কায়েম করে গভর্নরের শাসন। তারা একুশ দফার গণতান্ত্রিক দাবির কফিনে শেষ পেরেক ঠুকে দিলেও স্বাধীন বাংলার স্বপ্নকে সঙ্গী করে মুক্তিকামী বাঙালিরা ৬৯’র গণ অভ্যুত্থান পর্যন্ত একের পর এক আন্দোলনে যুক্ত হয়ে পৌঁছে যায় মুক্তির দ্বারপ্রান্তে।

৫৪’র যুক্তফ্রন্ট নির্বাচনে একচেটিয়া জয়ের পর থেকে বাঙালির জোটবদ্ধ শক্তিতেই ৭০ এর নির্বাচনে বিপুলভাবে জয়ী হয় বঙ্গবন্ধুর আওয়ামী লীগ যা পরিণতি পায় মুক্তিযুদ্ধে বিজয়ের মাধ্যমে।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

ট্যাগ: আওয়ামী লীগনির্বাচনযুক্তফ্রন্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কালো নির্বাচন নয়, সাদা নির্বাচন করতে চাই: মাহবুব তালুকদার

পরবর্তী

আওয়ামী লীগের ইশতেহারে উন্নয়নের প্রাধান্য

পরবর্তী
আওয়ামী লীগ-নির্বাচনী ইশতেহার

আওয়ামী লীগের ইশতেহারে উন্নয়নের প্রাধান্য

ওয়ানডে সিরিজে উইন্ডিজের নেতৃত্বে পাওয়েল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT