চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডে সিরিজে উইন্ডিজের নেতৃত্বে পাওয়েল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৮ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারের অনুপস্থিতিতে টেস্ট দলের নেতৃত্ব দিয়েছেন ক্রেইগ ব্র্যাথওয়েট। এবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নতুন অধিনায়ক পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের নেতা রোভম্যান পাওয়েল। বিবৃতি দিয়ে নতুন অধিনায়কের নাম জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

অথচ ভারত সফর শেষে দল থেকেই বাদ পড়ার শঙ্কায় ছিলেন পাওয়েল। রোহিত-কোহলিদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের পাঁচ ইনিংসে ১২.২০ গড়ে সবমিলিয়ে করেছিলেন ৬২ রান। ওয়ানডে ম্যাচে স্টাইকরেটও ছিলে মাত্র ৫৮.০৯। তবে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন ক্রিকেটে সাত ইনিংসে ১৭৭ রান করে দলকে চ্যাম্পিয়ন করেছেন পাওয়েল।

ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন দুই বছরেরও বেশি সময় আগে শেষ ওয়ানডে খেলা ড্যারেন ব্রাভো। ফিরেছেন টি-টুয়েন্টি অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটও। আছেন স্পিন অলরাউন্ডার রোস্টন চেজ।

Banglabid

ব্রাভো ফেরায় দলের ব্যাটিং অর্ডার শক্তিশালী হবে বলেই জানিয়েছেন ক্যারিবীয় বোর্ডের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান কোর্টনি ব্রাউনি, ‘অধিনায়ক জেসন হোল্ডারের অনুপস্থিতিতেও ওয়ানডে সিরিজ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, বিশেষ করে ব্রাভো ফেরাতে। ড্যারেনের অভিজ্ঞতা থেকে দল উপকৃত হবে।’

ব্যক্তিগত কারণ দেখিয়ে ভারত সফরের ওয়ানডে সিরিজ থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন এভিন লুইস। ভারতের পর বাংলাদেশ সিরিজেও থাকছেন না এই বাঁ-হাতি মারকুটে ওপেনার। যদিও গত সপ্তাহেই আমিরাতে টি-টেন টুর্নামেন্টে খেলেছেন তিনি।

ইএসপিএন ক্রিকইনফো জানাচ্ছে, বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে অবনমন হওয়ায় বিমান ছাড়ার মাত্র ৪৮ ঘণ্টা আগে ভারত সফরের দল থেকে নিজেকে প্রত্যাহার করে নেন লুইস। বোর্ড পরিচালক জিমি অ্যাডামসের সঙ্গে এই সপ্তাহেই নিজের ভবিষ্যৎ নিয়ে আলাদা মিটিং করবেন বলেও জানায় ক্রিকইনফো।

Reneta

বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন না বাঁ-হাতি পেসার ওবেদ ম্যাকে এবং অফস্পিনার অ্যাসলে নার্স। ভারত সফর থেকেই এই দুজন কাঁধের ইনজুরিতে ভুগছেন। স্বাগতিকদের বিপক্ষে জায়গা ধরে রেখেছেন ব্যাটসম্যান চন্দরপল হেমরাজ, অলরাউন্ডার ফ্যাবিয়েন অ্যালেন এবং ওশানে থমাস। তাদের তিনজনেরই অভিষেক হয় গত ভারত সফরে।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি হবে ৯ ডিসেম্বর, বৃহস্পতিবার, ঢাকায়। বাকি ম্যাচ দুটি ১১ ও ১৪ ডিসেম্বর। এরআগে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধি.), মারলন স্যামুয়েলস, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, চন্দরপল হেমরাজ, ফ্যাবিয়েন অ্যালেন, ওশানে থমাস, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, শাই হোপ, কার্লোস ব্র্যাথওয়েট, কিমো পল, কাইরেন পাওয়েল, কেমার রোচ ও সুনিল আমব্রিস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শিশুদের পড়িয়ে, হাটে বড়ই বিক্রি করে এসএসসিতে এ প্লাস পেল দুর্জয়

আগস্ট ১০, ২০২৬

আড্ডার মাঝে অজিদের নিয়ে অনেক কথাই বললেন তাসকিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বিশ্বনাথ প্রবাসীদের বিশেষ নৈশভোজ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT