চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যদি সুযোগ না দেন শিখব কীভাবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৬ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: মেহেদী হাসান বিপিএলে বল হাতে দ্যুতি ছড়ান প্রায়ই। ৪ ওভারে ৯ রানে ২ উইকেট দেখে তাই চমকাবেন না টুকটাক খোঁজখবর রাখা কেউও। তবে তার ব্যাটে ২৯ বলে ৫৯ রানের যে বিস্ফোরণ দেখা গেছে সোমবার, সেটি নিশ্চিতভাবেই আলোচনার খোরাক হবে।

প্রথম শ্রেণির ক্রিকেটে মেহেদীর সেঞ্চুরি আছে ৫টি। লিস্ট ‘এ’ ক্রিকেটে একটি। অলরাউন্ডার হলেও বিপিএলে ব্যাটিং করেন নয়-দশ নম্বরে। ঢাকা প্লাটুনের এ ক্রিকেটার সোমবার নেমেছিলেন তিনে। সুযোগের ব্যবহার করেছেন দুর্বার ব্যাটিং আগ্রাসনে।

কিছুটা মন্থর উইকেটেই কুমিল্লা ওয়ারিয়র্সের বোলারদের বেধড়ক পিটিয়েছেন মেহেদী। মেরেছেন ৭ ছক্কা, ২ চার। মেহেদীর ম্যাচ জেতানো ইনিংসটি একরকম অব্যক্ত দাবি জানাচ্ছে, দেশের খেলোয়াড়দের সুযোগ বাড়ানোতে। ম্যাচ শেষে মুখেও দাবিটি জানিয়ে রাখলেন ২৫ বছর বয়সী অলরাউন্ডার।

‘আসলে দেশি খেলোয়াড়েরা এ টুর্নামেন্টে তেমন সুযোগ পায় না। সব ফ্র্যাঞ্চাইজিই বিদেশিদের উপর নির্ভরশীল থাকে যে, ওরা সবকিছুই করতে পারবে। দেশিদের যদি ওইভাবে সুযোগ না দেন, আমরা শিখব কীভাবে। আমাদের শেখার একটা অপশন থাকতে হবে এমন বড় আসরে। এই অপশনটা থাকে না ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। তারা সবসময় বিদেশিদের উপর বিশ্বাস করে বেশি।’

বিপিএলে দলগুলো ব্যাটিংঅর্ডার সাজায় বিদেশিদের কেন্দ্র করে। যে কারণে মেহেদীর মতো খেলোয়াড়দের জায়গা হয় শেষ সারিতে। সোমবার মেহেদী তিনে ব্যাট করেছেন প্রমোশন নিয়ে নয়, নতুন বলে কুমিল্লার মুজিব-উর-রহমানের অফস্পিন খুবই কার্যকরী হওয়ায় টপঅর্ডারে টানা স্বীকৃত ব্যাটসম্যানদের খেলিয়ে ঝুঁকি নিতে চায়নি ঢাকা।

এজন্য তিন নম্বরে নামিয়ে দেয়া শেষের সারির ব্যাটসম্যানকে! যার উইকেট হারালেও ক্ষতির কিছু ছিল না, সেই মেহেদী হাসানের তাণ্ডবেই (২৯ বলে ৫৯) কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে জয় পেয়েছে মাশরাফী-তামিমদের দল।

প্রতিভা মেলে ধরা মেহেদী মনে করেন ব্যাটিং অর্ডারে নির্দিষ্ট একটা জাগায় পেলে খেলা যেত পরিকল্পনা মাফিক, ‘আমার একটা ডাউন পজিশন ফিক্সড থাকলে আমার জন্য ভালো হয়। কিন্তু দশ নম্বর, ৯ নম্বর হলে মানসিকভাবে একটু ডাউন থাকি। তবে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি যে, এখানে সফল হতে পারলে আমার জন্য ভালো।’

ট্যাগ: বঙ্গবন্ধু বিপিএলবিপিএল-২০১৯মেহেদী হাসানলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেতন কমানোর সিদ্ধান্তে বেসিক ব্যাংকে বিক্ষোভ

পরবর্তী

আরও দুটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

পরবর্তী

আরও দুটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের অনুমোদন

ডাকসু ভবনে হামলার সিসিটিভি ফুটেজ নেই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT